BNP MP on Bangladeshi Hindus। ‘বাংলাদেশ থেকে সনাতনীদের ভারতে যেতে বললে থাপ্পড় মারবেন’

Spread the love

বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে হিন্দুদের একচেটিয়া সমর্থন পেয়েছে বিএনপি। এই আবহে ঠাকুরগাঁও–২ আসন থেকে বিএনপির প্রতীকে জয়ী হয়েছেন ডঃ আবদুস সালাম। এহেন আবদুস সালাম জিতেই এলাকার সংখ্যালঘু হিন্দুদের অভয় প্রদান করলেন। এলাকা পরিদর্শনে গিয়ে হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, কোনও সনাতনী ভাইকে যদি কেউ ইন্ডিয়া যেতে বলে, সাথে সাথে যেন তিনি প্রতিবাদ করেন।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের চিরকালই ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে আক্রমণ শানিয়ে এসেছে জামাতিরা। এই আবহে কোনও কিছু হলেই হিন্দুদের ওপর অত্যাচার করা একটা রীতিতে পরিণত হয়েছে বাংলাদেশে। এরই সঙ্গে হিন্দুদের বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে বলা হয় সেখানে। এই আবহে হাসিনার বিদায়ের পরে বাংলাদেশি হিন্দুরা গর্জে উঠেছিলেন। রাস্তায় নেমে কয়েক লাখ সনাতনী প্রতিবাদ আন্দোলন করেছিলেন। তবে সেই আন্দোলন দমাতে সেনা এবং পুলিশ নামিয়েছিলেন ইউনুস। তবে নির্বাচনী ময়দানে নেমে বিএনপি বুঝতে পারে, জামাতকে হারাতে হিন্দুদের নিজেদের দিকে টানতে হবে তাঁদের। সেই মতো বিভিন্ন জায়গায় হিন্দুরাও জামাতের হাত থেকে রক্ষা পেতে একচেটিয়া ভাবে বিএনপিকে ভোট দিয়েছে।

এই আবহে ভোটে জয়ী হয়ে আবদুস সালাম হিন্দুদের বলেন, ‘এখানে কোনও পার্থক্য নেই। এই দেশটা আমার, আপনাদের সবার। ভারতে যাবেন কেন। যে ভারতে চলে যেতে বলবে, তার গায়ে থাপ্পড় দিয়ে আমাকে বলবেন।’ উল্লেখ্য, এই ঠাকুরগাঁও–২ আসনে আবদুস সালাম পেয়েছিলেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তাঁর প্রতিপক্ষ জামাতে ইসলামির আবদুল হাকিম পান ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। এই আবহে ৬ হাজারেরও কম ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপি প্রার্থী। এই আবহে হিন্দু ভোটারদের ভোট যে নির্ণায়ক ছিল, তা জানেন বিএনপি প্রার্থীও। তাই সাংসদ হয়ে নিজের ভোটারদের অভয় প্রদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *