Earthquake। মঙ্গলের রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

Spread the love

ফের একবার ভূমিকম্প অনুভূত হয়েছে শহর কলকাতায়। জানা যাচ্ছে, শহরের বহু বহুতলে এই কম্পন ব্যাপকভাবে অনুভূত হয়েছে। এদিকে, ‘সিসমো ডেটেক্টর’ বলছে, মায়ানমারেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মায়ানমারের ইয়েনানগুয়াং থেকে ৯৮ কিলোমিটার দূরে রয়েছে ভূমিকম্পের এপিসেন্টার। প্রাথমিকভাবে এমনই খবর উঠছে আসছে।

মঙ্গলবার রাতে হঠাৎই কেঁপে ওঠে কলকাতার বিস্তীর্ণ এলাকা। আতঙ্কের মধ্যেই ঘর ছাড়েন অনেকে। বিভিন্ন বহুতলেই সিলিং ফ্যান দুলতে থাকে। জানা গিয়েছে, রাত ৯ টা ৫ নাগাদ কলকাতায় এই ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে, বেশ কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে, ২১ নভেম্বর এক ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় কলকাতায়।

রয়টার্সের খবর অনুসারে মায়ানমারে এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬। এমনই তথ্য জানিয়েছে, ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়ান্স’। ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়ান্স’ বলছে, এর গভীরতা ১০ কিলোমিটার ছিল। জানা যাচ্ছে, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের কক্সবাজারেও। মঙ্গলের রাতে যখন শহর কলকাতা কাঁপতে থাকে, ভূমিকম্পে, তখন বাংলাদেশের এই পর্যটন নগরীও কেঁপে ওঠে।

উল্লেখ্য, শেষ ২৪ ঘণ্টায় তিব্বত এবং বাংলাদেশে মৃদু কম্পনের ভূমিকম্প অনুভূত হয়। আজ সকালেই বাংলাদেশে ৪.১ রিখটার স্কেলে কম্পন হয়। তিব্বতেও ৩.২ মাত্রার কম্পন হয় এদিন সকালে। তবে বেলা গড়িয়ে রাত হতেই কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *