Gambhir on Indian team atmosphere। ‘অধিকাংশ খেলোয়াড় খুশি না হলে কোচ থাকার মানে নেই’

Spread the love

ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে হারিয়ে ভারত যখন উৎসবে মত্ত, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন হেড কোচ গৌতম গম্ভীর। সাধারণত গম্ভীরকে সোজাসাপ্টা কথা বলতেই অভ্যস্ত ক্রিকেট বিশ্ব। কিন্তু বিশ্বকাপ জয়ের ঠিক পরদিনই তাঁর এই ‘রাগী’ অবতার দেখে অনেকেই অবাক। ঠিক কী কারণে চটলেন গম্ভীর? সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’তে গম্ভীর বলেন, ‘আমার দর্শন সহজ – যদি দলের বেশিরভাগ সদস্য আমার উপর খুশি না হয়, তাহলে আমার ওই ড্রেসিংরুমে থাকার কোনও মানে হয় না। দলের যদি অধিকাংশ সদস্য আমার উপরে খুশি থাকে, তাহলে আমি সঠিক কাজ করছি। আপনি সত্যি বাস্তব প্রতিবেদন তুলে ধরেন, তাহলে আপনি জানতে পারবেন যে দলের পরিবেশ কেমন। ভারতীয় দলের পরিবেশ কেমন আছে, সেটা কারও থেকে লুকিয়ে রাখা যায় না। কারণ এত স্ক্রুটিনি, এত লাইমলাইট এবং সংবাদমাধ্যমের এত নজর থাকে যে (সেটা হয় না)।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এসব বেকার কথা বলা হয় যে দলের পরিবেশ ভালো নয়।’

‘যদি বিশ্বাস ও আস্থার উপরে নির্ভর করে কাউকে বেছে নেন……..’

সেইসঙ্গে দলের নির্বাচন নিয়েও মুখ খোলেন গম্ভীর। ওই সাক্ষাৎকারে ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘দেখুন, আপনি খেলোয়াড়দের বেছে নেন আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে, আশার উপরে ভিত্তি করে নয়। যদি আপনি বিশ্বাস ও আস্থার উপরে ভিত্তি করে কাউকে বেছে নেন, তাহলে চার-পাঁচটি ম্যাচের পর তা কেড়ে নিতে পারবেন না। কিন্তু যদি আপনি কেবল আশার উপর ভিত্তি করে কাউকে বেছে নেন, তাহলে তুমি খুব দ্রুত সেই আশা হারিয়ে ফেলতে পারেন।’

‘অভিষেক হোক বা অন্য কেউ- সকলের উপরেই আস্থা রাখি’

গম্ভীর আরও বলেন, ‘অভিষেক হোক বা ড্রেসিংরুমের ১৫ জন খেলোয়াড়ের মধ্যে যে কেউ হোক না, আমরা তাদের সকলের উপর আস্থা রাখি। টুর্নামেন্টের যে কোনও পর্যায়ে যখনই তারা সুযোগ পাবে, তারা দলের জন্য ভালো করবে। এই দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের থেকে দলকে এগিয়ে রাখা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *