Governor’s Order on Humayun Kabir। হুমায়ুনকে আগাম গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের

Spread the love

মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন বলে ঘোষণা করেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। এই আবহে জেলায় পারদ ক্রমেই চড়ছে। এই আবহে হুমায়নের জন্য যদি রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটে তাহলে পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দিলেন রাজ্যপাল। হুমায়ুনকে এর জন্য আগাম গ্রেফতার করতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারকে এই মর্মে চিঠি লিখেছেন রাজ্যপাল।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন। তবে ভরতপুরের বিধায়কের অভিযোগ, জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসন অসহযোগিতা করছে। এই আবহে হুমায়ুনের আঙুল বেলডাঙার এসডিপিও উত্তম গড়াইয়ের দিকে। এই আবহে মুর্শিদাবাদের জেলার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন হুমায়ুন। তিনি পুলিশ ও প্রশাসনকে ‘আরএসএসের দালাল’ বলে অভিযোগ করেন। হুমায়ুন বলেন, ‘আমার চ্যালেঞ্জ ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে থাকবে। মুসলিমদের দখলে থাকবে।’

এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বলেছেন, ‘হুমায়ুনের কথায় যদি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয় তাহলে তাঁকে আগাম গ্রেফতার করতে হবে। রাজ্য যদি ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যপাল হিসেবে নিজেই পদক্ষেপ করতে বাধ্য হব।’ আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত থাকবেন। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার বদলে তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের আয়োজন করতে চান। তাঁর দাবি ছিল, ২ লক্ষ লোক সেই অনুষ্ঠানে থাকার কথা। হুয়ামুন বলেছিলেন, শুধু মুর্শিদাবাদ নয়, উত্তরবঙ্গ এমনকী বীরভূম থেকেও প্রচুর মানুষ আসবেন। আব্বাস সিদ্দিকিকেও আমন্ত্রণ জানানোর কথা বলেছিলেন। এছাড়াও দিল্লি, কলকাতা, মুম্বই থেকে আসবেন অনেকে। মদিনা থেকেও ধর্মগুরু আসার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *