Ishan Kishan girlfriend। বিশ্বজয়ের রাতে ঈশানকে জাপটে ধরলেন! T20 ফাইনালের গ্যালারিতে কে এই সুন্দরী?

Spread the love

রবিবার আমেদাবাদের মাঠ সাক্ষী থাকল এক ইতিহাস গড়ার। নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাপুটে জয়। একদিকে জসপ্রীত বুমরাহর বোলিং আর সঞ্জু স্যামসনের ব্যাটের দাপট, অন্যদিকে ২৭ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার ঈশান কিশানের ঝোড়ো ৫০ রান ভারতকে পৌঁছে দেয় এক বিশাল স্কোরে। আর গ্যালারি থেকে লাল টপে সেই ইনিংসকে চিয়ার করছিলেন ঈশানের চর্চিত প্রেমিকা অদিতি হুন্ডিয়া।

মাঠে নেমে ঈশানকে আলিঙ্গন:

ম্যাচ শেষ হতেই জয় উদযাপনে মাঠে নেমে আসেন ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা (WAGs)। তেরঙা পতাকা গায়ে জড়ানো ঈশান কিশানকে জড়িয়ে ধরেন অদিতি। সেই মিষ্টি মুহূর্তের ছবি এখন নেটপাড়ায় সুপার ভাইরাল। পাশে অভিষেক শর্মার দিদি কোমলের সঙ্গে বসে পুরো ম্যাচ চিয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। নেটিজেনদের মতে, বিশ্বকাপের এই মঞ্চেই যেন নিজেদের সম্পর্কের ‘সফট লঞ্চ’ সেরে ফেললেন এই জুটি।

কে এই অদিতি হুন্ডিয়া?

ঈশান কিশানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন থাকলেও, অদিতির নিজস্ব পরিচয়ও কিন্তু বেশ উজ্জ্বল:

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ: জয়পুরের মেয়ে অদিতি ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন। ২০১৮ সালে তিনি ‘মিস ডিভা সুপারন্যাশনাল’ খেতাব জয় করেন এবং আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *