বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত বা যুদ্ধ হচ্ছে। ইরানে চলছে ‘যুদ্ধ।’ কোনওটায় সরাসরি যুক্ত নেই কিম জং উনের উত্তর কোরিয়া। আর তারইমধ্যে এবার জাপান সাগরের দিকে সেই উত্তর কোরিয়া ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করল দক্ষিণ কোরিয়া। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন যে স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১ টা ৩০ মিনিটে (গ্রিনিচ টাইম অনুযায়ী ভোর ৪ টে ২০ মিনিট) ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল ধরা পড়েছে। যা উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে সাগরের দিকে ছোড়া হয়েছে।
