Raj-Subhashree। রাজের ৫১তম জন্মদিন! শুভশ্রীর ভালোবাসা ও ইতালিয় খানায় জমল সেলিব্রেশন

Spread the love

৫১ বছরে বছরে পা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২১ ফেব্রুয়ারি, শনিবার ব্যারাকপুরে বিধায়কের জন্মদিন। আবার প্রলয় ২-এর প্রোমোশন শুরু করে দিয়েছেন পরিচাকলক। রয়েছে হাজারো ব্যস্ততা। এর মাঝেই প্রি-বার্থ ডে সেলিব্রেশনটা আগেই সেরে ফেলেছেন পরিচালক। সঙ্গী তাঁর জীবনসঙ্গিনী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।শহরের এক নামী ক্যাফে তথা পানশালায় বৃহস্পতিবার রাতেই প্রি-বার্থ ডে সেলিব্রেশন করেছেন রাজ। তার ঝলক উঠে এসেছে পরিচালকের ভাগ্নি সৃষ্টি পাণ্ডের ইনস্টাগ্রামের দেওয়ালে। ঘরোয়া মেজাজে চলল জমকালো প্রি-বার্থডে সেলিব্রেশন। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আপনজনেদের সঙ্গে নৈশভোজের মাধ্যমে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করলেন রাজ।

রাজ-শুভশ্রীর পরনে ক্যাজুয়াল পোশাক। তবে দুজনেই এদিন সেজেছেন কালো পোশাকে। বরকে বাহুডোরে আগলে ভালোবাসায় ভরালেন অভিনেত্রী। রাজ চক্রবর্তীর ৫১তম জন্মদিনের ‘প্রি-সেলিব্রেশন’ মেনুতে ছিল এলাহী খানাপানি।

এই বিশেষ ডিনার নাইটে রাজ বেশ কিছু জিভে জল আনা পদের স্বাদ নিয়েছেন:

শুরুতেই ছিল বিভিন্ন স্বাদের ব্রাশেটা (Bruschetta)। একটি কাষ্ঠফলকে সাজানো ছিল টমেটো-চিজ, অ্যাভোকাডো এবং বিটরুট টপিং দেওয়া ক্রিস্পি ব্রাশেটা।মেন কোর্সের অন্যতম আকর্ষণ ছিল পাতলা ক্রাস্টের (Thin Crust) মার্গারিটা পিৎজা, যাতে ছিল ফ্রেশ বাসিল এবং প্রচুর পরিমাণে গলানো চিজ। এছাড়াও প্লেটে দেখা গেল ঘন সসে মাখানো সুস্বাদু প্যাসতা বা রাভিওলি জাতীয় একটি পদ।

শেষ পাতে ছিল এক রাজকীয় মিষ্টি। স্ট্রবেরি এবং চকোলেট ফ্লেক্স দিয়ে সাজানো ট্রেস লেচেস কেক (Tres Leches Cake) বা কোনো বিশেষ মিল্ক-বেসড পেস্ট্রি। রাজ-শুভশ্রীর এই ভালোবাসায় ভরা সেলিব্রেশন দেখে আপ্লত ভক্তরা।

দীর্ঘদিন পর দেবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন শুভশ্রী। দেশু জুটি শ্য়ুটিং সেটে ফিরবে শীঘ্রই, প্রায় এক দশক পর। ধুমকেতুর সাফল্য় মিলিয়ে দিয়েছে এই জুটিকে। বউয়ের এই সিদ্ধান্তে সারাক্ষণ পাশে থেকেছেন রাজ। শুভশ্রীর কেরিয়ারের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম তাঁর বেটারহাফ।

দেখতে দেখতে দাম্পত্যের ৭ বছর পার করে ফেলেছেন দুজনে। রাজের সঙ্গে শুভশ্রীর বয়সের ফারাক, পরিচালকের ডিভোর্সি তকমা কিংবা প্রাক্তন সম্পর্ক কোনও কিছুই বাধ সাধেনি এই প্রেমের গল্পে। দুই সন্তান নিয়ে ভরা সংসার দুজনের। এখন আর জন্মদিন পালন করতে ভালোবাসেন না রাজ। তবে ভালোবাসার মানুষের সঙ্গে একটু একান্ত সময় কাটাতে পারলে ক্ষতি কী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *