RG Kar Victim mother in BJP List। পানিহাটিতে BJP প্রার্থী RG করের নির্যাতিতার মা

Spread the love

আরজি করের নির্যাতিতার মা’ই লড়াই করছেন পানিহাটিতে। বুধবার আনুষ্ঠানিকভাবে তৃতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপির তরফে জানানো হয়েছে যে পানিহাটি বিধানসভা থেকে লড়ছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার মা। সেইসঙ্গে আরও ১৮টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। তার ফলে এখনও পর্যন্ত সবমিলিয়ে মোট ২৭৫টি বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে পদ্মশিবিরের তরফে। বাকি ১৯টি কেন্দ্রের প্রার্থীতালিকা কবে প্রকাশ করা হবে, তা অবশ্য বিজেপির তরফে জানানো হয়নি।

তবে এবারের প্রার্থীতালিকায় যাবতীয় আলোচনা শুরু হয়েছে আরজি করের নির্যাতিতার মা’কে নিয়েই। দিনকয়েক আগে তিনি নিজেই জানিয়েছিলেন যে বিজেপির টিকিটে পানিহাটি থেকে লড়াই করবেন। সেদিনই বিজেপি দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করলেও পানিহাটির নাম উহ্য ছিল। আজ আনুষ্ঠানিকভাবে পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি।

নির্যাতিতার মায়ের বিজেপিতে যোগ নিয়ে আন্দোলনকারী

আর নির্যাতিতার মা যে ভোটে দাঁড়াচ্ছেন, সেই বিষয়টি নিয়ে আরজি কর আন্দোলনের অন্যতম ‘মুখ’ তথা উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারী বলেছেন, ‘অভয়া আন্দোলনের সহযোদ্ধাদের বলছি, নির্যাতিতার খুনি আর তদন্ত ধামাচাপা যারা দিয়েছে, উভয়ের বিরুদ্ধেই লড়াই চলবে। কিন্তু ধৈর্য হারালে চলবে না। আর কাকিমার উদ্দ্যেশ্যে সম্মান জানিয়ে বলছি….আজ ভোট পর্যন্ত যাঁরা আপনার পাশে, কাল তাঁরা ভোটের পরে থাকবে, তার কোনও গ্যারান্টি নেই। শেষে যদি আপনাকে বলতে হয়, আমায় ভোটের জন্য ভুল বুঝিয়ে ব্যবহার করা হয়েছে, সেদিন আমার কথা মনে করবেন…..কারণ দলটার নাম বিজেপি।’

২ বিধায়কের নাম কেটে দেওয়া হল

তারইমধ্যে তৃতীয় দফায় দুই বিধায়কের নাম কেটে গিয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণ থেকে নিখিলরঞ্জন দে এবং ইংরেজবাজার থেকে শ্রীরূপা মিত্র চৌধুরীর পরিবর্তে যথাক্রমে রথীন্দ্রনাথ বোস এবং অম্লান ভাদুড়িকে প্রার্থী করা হয়েছে। আবার উত্তরপাড়ায় টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন এনএসজি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে।

বাকি কোন আসনে কে দাঁড়াচ্ছেন?

১) রাজগঞ্জ: দীনেশ সরকার।

২) ইসলামপুর: চিরঞ্জিৎ রায়।

৩) হেমতাবাদে হরিপদ বর্মণ।

৪) শান্তিপুর: স্বপন দাস।

৫) হাওড়া মধ্য: বিপ্লব মণ্ডল।

৬) সিঙ্গুর: অরূপকুমার দাস।

৭) চন্দননগর: দীপাঞ্জনকুমার গুহ।

৮) চুঁচুড়া: সুবীর নাগ।

৯) হরিপাল: মধুমিতা ঘোষ।

১০) তমলুক: হরেকৃষ্ণ বেরা।

১১) মেদিনীপুর: শংকর গুছাইত।

১২) পূর্বস্থলী দক্ষিণ: প্রাণকৃষ্ণ তপাদার।

১৩) কাটোয়া: কৃষ্ণ ঘোষ।

১৪) সাঁইথিয়া: কৃষ্ণকান্ত সাহা।

১৫) নলহাটি: অনিল সিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *