রাত পোহালেই এসআইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। গত ৩ মাসেরও বেশি সময় ধরে এই এসআিআর প্রক্রিয়া চলেছে। সেই শতাধিক দিন পার করে এবার এসআইআরর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে ২৮ ফেব্রুয়ারি। eci.gov.in (কমিশনের ওয়েবসাইট) অথবা ভোটার সার্ভিস পোর্টালে দেখা যাবে এসআইারর চূড়ান্ত নামের তালিকা। এছাড়াও নাম দেখার পদ্ধতি রয়েছে। দেখা যাব, সেই পদ্ধতি, কখন এই তালিকা প্রকাশ হবে তার সময়কাল।
কীভাবে দেখা যাবে নাম?
জানা যাচ্ছে শনিবার দুপুরে ২ টোর মধ্যেই অনলাইনে দেখা যাবে এসআইার-এ চূড়ান্ত তালিকা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, ভোটার কার্ডের এপিক নম্বর অনুযায়ী ওয়েবসাইটে দেখা যাবে সেখানে নাম রয়েছে কি না। এই সংক্রান্ত বিষয়ে ৮টি স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা সিইইও অফিস থেকে হাতে পাবেন পেনড্রাইভ। এছাড়াও ডিইও অফিস থেকে তালিকার ২টি করে হার্ডকপি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দেওয়া যাবে। এছাড়াও ডিইও, এসডিও, বিডিয়ো অফিস থেকে তালিকার হার্ড কপি দেখতে পাবেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, বিশেষ চিহ্ন দেখে ভোটার তালিকায় অ্যাডজুডিগেশন-এর অধীনে থাকা নাম বোঝা যাবে, যাদের নাম বাদ যাবে তাঁদের নামের উপরে ‘ডিলিটেড’ লেখা থাকবে।

এদিকে, এসআইআর পর্ব ঘিরে একাধিক মৃত্যুর অভিযোগের খবর উঠে এসেছে বাংলায়। সেই এসআইআর-র কারণে মৃত ৬১ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি দেবেন বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি নবান্নে এই নিয়োগপত্র দেবেন বলে জানিয়েছেন। নবান্ন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই চাকরির প্রাপক সংখ্যার তা হল, পুরুলিয়া-১, বাঁকুড়া -১, নদিয়া -৩, পূর্ব মেদিনীপুর ৪, পশ্চিম মেদিনীপুর ৪, পূর্ব বর্ধমান ৫, হাওড়া ৩, মুর্শিদাবাদ ১১, উত্তর ২৪ পরগনা ২, কলকাতা ১, দক্ষিণ ২৪ পরগনা ৫, বীরভূম ৪, কোচবিহার ৩, উত্তর দিনাজপুর ৩, মালদহ ৫, দক্ষিণ দিনাজপুর ১ ও জলপাইগুড়ি থেকে ৫ জনের নাম রয়েছে।