দক্ষিণী মেগাস্টার থলপতি বিজয় যতটা প্রচারের আলোয় থাকেন, তাঁর স্ত্রী সঙ্গীতা ঠিক ততটাই আড়ালে থাকতে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি তাঁদের দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যে ফাটল ধরার খবরে আলোচনার কেন্দ্রে সঙ্গীতা। ধনকুবেরের কন্যে বিজয় ঘরণী। তাঁর সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে।
কে এই সঙ্গীতা?
সঙ্গীতা সোর্নালিঙ্গম শ্রীলঙ্কার এক অতি ধনাঢ্য পরিবারের সন্তান। তাঁর বাবা ছিলেন লঙ্কার বিখ্যাত শিল্পপতি। লন্ডনে বড় হওয়া সঙ্গীতা থলপতি বিজয়ের অন্ধ ভক্ত ছিলেন। ১৯৯৬ সালে একটি ছবির শুটিং সেটে বিজয়ের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সেই আলাপ থেকেই শুরু হয় প্রেম, এবং ১৯৯৯ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান— ছেলে সঞ্জয় এবং মেয়ে দিব্যা।
৪০০ কোটির উত্তরাধিকারিণী:
সঙ্গীতাকে কেবল ‘তারকা-পত্নী’ হিসেবে দেখলে ভুল হবে। লন্ডনে তাঁর বাবার বিশাল ব্যবসা এবং পারিবারিক সম্পত্তি মিলিয়ে তিনি নিজে প্রায় ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের মালিক। থলপতি বিজয়ের বিশাল সাফল্যের নেপথ্যে সঙ্গীতার বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং তাঁর পারিবারিক আভিজাত্যের এক বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

কেন ‘বিচ্ছিন্ন’ স্ত্রী (Estranged Wife) বলা হচ্ছে?
বিজয় এবং সঙ্গীতাকে নিয়ে জল্পনার শুরু ২০২৩ সাল থেকে। দূরত্ব বেড়েছে দম্পতির তার আঁচ মিলেছিল। বিজয়ের ঘনিষ্ঠ বন্ধু আতলির স্ত্রীর সাধের অনুষ্ঠান কিংবা বিজয়ের শেষ কয়েকটি ছবির মিউজিক লঞ্চ— কোথাও সঙ্গীতাকে দেখা যায়নি। খবর রটেছিল যে সঙ্গীতা সন্তানদের নিয়ে বর্তমানে লন্ডনেই থাকছেন, আর বিজয় চেন্নাইতে তাঁর রাজনৈতিক এবং সিনেমা কেরিয়ার নিয়ে ব্যস্ত।
আসল সত্যিটা কী?
বিজয় বা সঙ্গীতা— কেউই আজ পর্যন্ত বিচ্ছেদের খবরে শিলমোহর দেননি। ঘনিষ্ঠ মহলের দাবি, বিচ্ছেদ নয় বরং ব্যক্তিগত কারণে সঙ্গীতা বর্তমানে লন্ডনে তাঁর বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন। অন্যদিকে বিজয় তাঁর নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ (TVK) নিয়ে ব্যস্ত থাকায় আগের মতো জনসমক্ষে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না।
বিজয় এবং সঙ্গীতার দুটি সন্তান রয়েছে – একটি ছেলে জেসন সঞ্জয় এবং একটি মেয়ে দিব্যা সাশা। সঞ্জয় ২০০৯ সালের চলচ্চিত্র ভেট্টাইকারনে বাবার সাথে পর্দা ভাগ করেছিলেন এবং অন্যদিকে থেরিতে (২০১৬) বাবার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন মেয়ে। সংগীতা এবং দিব্যা লাইমলাইটের বাইরে থাকলেও, জেসন শীঘ্রই সিগমা দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করবেন, যা সন্দীপ কিষাণ অভিনীত। জানা গিয়েছে, দিব্যা বর্তমানেয় একজন ব্যাডমিন্টন খেলোয়াড়।
এবার স্বামী বিজয়ের বিরুদ্ধে ‘পরকীয়া’র গুরুতর অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। চেঙ্গলপত্তু ফ্যামিলি কোর্টে জমা পড়া এই পিটিশন এখন দক্ষিণী সিনেমার অন্দরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতা তাঁর আবেদনে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন। সঙ্গীতার দাবি, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। সেই বছরের শুরুতে বিষয়টি সঙ্গীতার নজরে আসে। অভিযোগ করা হয়েছে, বিষয়টি নিয়ে অশান্তি হলে বিজয় ওই সম্পর্ক শেষ করার প্রতিশ্রুতি পিটিশনে আরও বলা হয়েছে যে, কোনো রকম অপরাধবোধ ছাড়াই বিজয় ওই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছেন, যা এই দীর্ঘ দাম্পত্যে ইতি টানতে সঙ্গীতাকে বাধ্য করেছে।