গত কয়েকদিনে ভাঙা দাম্পত্য নিয়ে চর্চায় থেকেছেন তৃণা সাহা। যদিও নীলের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে চুপ পরশুরাম নায়িকা। এর মাঝেই শহরের পাঁচতারা ক্লাবে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে ফ্রেমবন্দি হলেন নায়িকা। রবিবার রাতে কলকাতায় হাজির হয়েছিলেন ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালক।
নিজের ক্লোথিং ব্র্য়ান্ডের প্রচারে শহরে হাজির হন কিং খান পুত্র। কেকেআরের সুবাদে কলকাতা ছোট থেকেই চেনা শহর আরিয়ানের। এদিন শহরের নামী ব্য়ক্তিহত্ব নিয়ে রাত পার্টিতে মজলেন শাহরুখ-গৌরীর বড় ছেলে। সম্প্রতি বেঙ্গালুরুর এক পাবে মধ্যমা দেখিয়ে নতুন করে বিতর্কে জড়ান আরিয়ান। তার মাঝেই কলকাতায় হাজির তারকা পুত্র।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো, সেখানে তৃণা সাহার সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে আরিয়ানকে। পছন্দের অল ব্ল্যাক লুকে আরিয়ান। নাইটক্লাবের লাউড সাউন্ড আর নাচানাচির মাঝে তৃণার কানে কানে কথা বলছেন আরিয়ান।
আরিয়ানের বিনয়ী স্বভাবে মুগ্ধ তৃণা। টিভি নাইন বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন,’প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়।’ তৃণা জানান, ছোটবেলার বন্ধুদের নিয়েই পার্টিতে হাজির হয়েছিলেন আরিয়ান। তিনি তৃণাকে জানান, কলকাতায় কেকেআরের সুবাদে প্রায়ই আসা হয়। কেকেআরের যাবতীয় বিষয়ের দেখভাল করতেও নাকি অসুবিধা হয় না আরিয়ানের, কারণ তিনি বাবা (শাহরুখ)-র মতো ওতো ব্যস্ত নন।
পার্টিতে প্রত্যেকে ঠিকঠাক খাওয়া-দাওয়া করছেন কিনা সে ব্যাপারেও ব্যক্তিগতভাবে তদারকি করেছেন আরিয়ান। সবার সেলফির আবদারও পূরণ করেছেন। এদিনের পার্টির মধ্যমণি ছিলেন শাহরুখ পুত্র। সকলে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিল, কাউকে না বললেননি।

এদিন ঘন নীল ভেলভেট ওয়ানপিসে পাওয়া গেল তৃণাকে। নায়িকার হট অবতার চোখ টানল পার্টিতে। তৃণা শাহরুখ খানের অন্ধ ভক্ত। শাহরুখের ছবির ফার্স্ট ডে শো দেখতে ছুটে যান তিনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সুবাদে শাহরুখের সঙ্গে সাক্ষাৎও হয়েছে। এবার ছেলের সঙ্গে জমল বন্ধুত্ব।
তিনটে নাগাদ পার্টি ছেড়ে বেরিয়ে আসেন তৃণা। কারণ সাতসকালে ফের পরশুরামের শ্যুটিংয়ে যেতে হবে তাঁকে। তাই পার্টি আর দায়িত্ব দুটোই সমানতালে সমালাচ্ছেন নায়িকা।