ডিসেম্বরের শুরুতেই সামান্য কমল এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। গত কয়েক মাসের ট্রেন্ড বজায় রেখেই শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (রেস্তোরাঁর রান্না-সহ অন্যত্র কাজে) দামই পরিবর্তন করা হয়েছে। কলকাতায় যেমন প্রতিটি সিলিন্ডারের দাম কমেছে ১০ টাকা। দিল্লিতেও ১০ টাকা সস্তা হয়ে গিয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। আর মুম্বই এবং চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডারে দাম কমেছে ১০.৫ টাকা। তবে যথারীতি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি। নভেম্বরে যে দামে কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার (বাড়িতে রান্নার কাজে) বিকোচ্ছিল, ডিসেম্বরেও সেটাই থাকছে। আসলে গত ৮ এপ্রিল থেকে দাম একই রয়েছে।
ডিসেম্বরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম কত হল?
১) দিল্লি: ১,৫৮০.৫ টাকা।
২) কলকাতা: ১,৬৮৪ টাকা।
৩) মুম্বই: ১,৫৩১.৫ টাকা।
৪) চেন্নাই: ১,৭৩৯.৫ টাকা।
ডিসেম্বরে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের (ভর্তুকিহীন) দাম কত পড়ছে?
১) কলকাতা: ৮৭৯ টাকা।
২) দিল্লি: ৮৫৩ টাকা।
৩) মুম্বই: ৮৫২.৫ টাকা।
৪) চেন্নাই: ৮৬৮.৫ টাকা।পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি ভর্তুকিহীন) দাম কত?
১) বাঁকুড়া: ৮৯১.৫ টাকা।
২) বীরভূম: ৯১০.৫ টাকা।
৩) কোচবিহার: ৯০৬.৫ টাকা।
৪) দক্ষিণ দিনাজপুর: ৯৫১.৫ টাকা।

৫) দার্জিলিং: ৯০৬ টাকা।
৬) হুগলি: ৮৮২ টাকা।
৭) হাওড়া: ৮৮০.৫ টাকা।
৮) জলপাইগুড়ি: ৯০৬.৫ টাকা।
৯) মালদা: ৯৫০ টাকা।
১০) পূর্ব মেদিনীপুর: ৮৫৫ টাকা।
১১) মুর্শিদাবাদ: ৮৯৭ টাকা।
১২) নদিয়া: ৮৭৯.৫ টাকা।
১৩) উত্তর ২৪ পরগনা: ৮৭৯ টাকা।
১৪) পুরুলিয়া: ৯০৮ টাকা।
১৫) দক্ষিণ ২৪ পরগনা: ৮৮৭.৫ টাকা।
১৬) উত্তর দিনাজপুর: ৯৫১.৫ টাকা।
১৭) পশ্চিম মেদিনীপুর: ৮৭২ টাকা।
১৮) আলিপুরদুয়ার: ৯০৬.৫ টাকা।
১৯) কালিম্পং: ১,০০৮.৫ টাকা।
২০) পূর্ব বর্ধমান: ৮৯২.৫ টাকা।
২১) পশ্চিম বর্ধমান: ৮৯২.৫ টাকা।
২২) ঝাড়গ্রাম: ৮৭১.৫ টাকা।
(বিশেষ দ্রষ্টব্য: ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম দেওয়া হল। জেলায় অঞ্চল-ভিত্তিক দামের কিছুটা হেরফের হতে পারে।)