WB Topper in JEE Main 2026 Result। জেইই মেনে বাংলার ‘টপার’ হলেন কুন্তল

Spread the love

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (জেইই মেন) পশ্চিমবঙ্গে প্রথম হলেন কুন্তল চৌধুরী। সোমবার জেইই মেনের প্রথম সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ১০০ পার্সেন্টাইল পেয়েছেন মোট ১২ জন। তাঁদের মধ্যে তিনজনই রাজস্থানের। দু’জন প্রার্থী অন্ধ্রপ্রদেশের। তাছাড়া দিল্লি, বিহার, ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র. গুজরাট এবং তেলাঙ্গানার একজন করে প্রার্থী আছেন সেরার তালিকায়। যে তালিকায় অবশ্য পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী নেই। পৃথকভাবে রাজ্যভিত্তিক শীর্ষস্থানাধিকারীদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে বাজিমাত করেছেন কুন্তল। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৮৪৯০৮।

JEE Main প্রথম সেশনের পরীক্ষায় কাদের পার্সেন্টাইল ১০০ থাকল?

১) শ্রেয়স মিশ্র: দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিটি)।

২) নরেন্দ্রবাবু গারি মাহিথ: অন্ধ্রপ্রদেশ।

৩) শুভম কুমার: বিহার।

৪) কবীর চিল্লার: রাজস্থান।

৫) চিরঞ্জীব কর: রাজস্থান।

৬) ভাবেশ পাত্র: ওড়িশা।

৭) অনয় জৈন: হরিয়ানা।

৮) অর্ণব গৌতম: রাজস্থান।

৯) পাসালা মোহিত: অন্ধ্রপ্রদেশ।

১০) মাধব বিরাদিয়া: মহারাষ্ট্র।

১১) পুরোহিত নিমাই: গুজরাট।

১২) ভিভিয়ান শরদ মাহিশ্বরী: তেলাঙ্গানা।

JEE Main প্রথম সেশনের পরীক্ষার ফলাফল

এমনিতে এবার জেইই মেনের প্রথম সেশনের পরীক্ষা হয়েছিল পাঁচদিন – ২১ জানুয়ারি, ২২ জানুয়ারি, ২৩ জানুয়ারি, ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি। নাম নথিভুক্ত করেছিলেন মোট ১৩,৫৫,২৯২ জন। পরীক্ষা দেন ১৩,০৪,৬৫৩ জন প্রার্থী। মোট ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। ১৫টি শহর ছিল দেশের বাইরে। যে তালিকায় আছে কাঠমান্ডু, দোহা, কুয়েত সিটি, কুয়ালামপুর, ওয়াশিংটন, মিউনিখ, আবুধাবি, রিয়াধের মতো শহর।

কবে বেরোবে JEE Main-র দ্বিতীয় পত্রের রেজাল্ট?

আর সেই পরীক্ষার পরে আজ জেইই মেনের প্রথম সেশনের প্রথম পত্রের (বি.ই বা বিটেক) ফলপ্রকাশ করা হয়েছে। পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএয়ের তরফে জানানো হয়েছে যে পরবর্তীতে দ্বিতীয় পত্রের (বি.আর্ক বা বি.প্যানিং) ফলপ্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *