বন্দে ভারত স্লিপার থেকে অমৃত ভারত এক্সপ্রেস – দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে একগুচ্ছ ‘হাইপ্রোফাইল’ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ও আগামিকাল মিলিয়ে সেইসব ট্রেনের সূচনা করবেন। তাছাড়াও পশ্চিমবঙ্গের ট্রেনযাত্রীদের আরও সুখবর দিয়েছে ভারতীয় রেল। রেলওয়ে বোর্ডের তরফে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি স্টেশনে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন, উত্তরবঙ্গের কয়েকটি স্টেশনেও একাধিক ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গের কোন কোন স্টেশন পেল বাড়তি স্টপেজ?
১) নকশালবাড়ি স্টেশনে দাঁড়াবে ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার-দিল্লি এক্সপ্রেস।
২) বাগডোগরা স্টেশনে দাঁড়াবে দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।
৩) বাতাসি স্টেশনে দাঁড়াবে ৭৫৭০৫/৭৫৭০৬ রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস।
৪) অধিকারী স্টেশনে দাঁড়াবে ৭৫৭০৫/৭৫৭০৬ রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস।
৫) অধিকারী স্টেশনে দাঁড়াবে ১৫৪৬৩/১৫৪৬৪ বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেস।
আর কোন কোন স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হচ্ছে?
পরীক্ষামূলকভাবে স্টপেজ দেওয়া হচ্ছে
রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে যে স্টেশনগুলিতে বাড়তি স্টপেজ দেওয়া হচ্ছে, সেখানে কত টিকিট বিক্রি হচ্ছে, সেটার উপরে নজর রাখতে হবে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই স্টেশনগুলিতে কত টিকিট বিক্রি হচ্ছে, সেটার ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন কোন স্টেশনেকোন কোন ট্রেনের স্থায়ীভাবে স্টপেজ থাকবে।

কোন কোন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?
১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।
২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।
৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।
৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।
৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।
৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।
৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।
৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।
৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।
১০) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন।
১১) রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।
১২) বালুরঘাট-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।