অভিশংসনে ক্ষমতা হারালেন পেরুর বিতর্কিত প্রেসিডেন্ট

Spread the love

পেরুর আইনপ্রণেতারা দেশটির প্রেসিডেন্ট দিনা বুলার্তেকে সরিয়ে দেয়ার পক্ষে মত দিয়েছেন। কংগ্রেসের আইনপ্রণেতারা ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন।বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে অভিশংসনের শুনানিতে হাজির হওয়ার জন্য প্রেসিডেন্টকে সমন পাঠান আইনপ্রণেতারা। তবে সেই শুনানিতে প্রেসিডেন্ট দিনা বুলার্তে যোগ না দেয়ায় ভোট অনিবার্য হয়ে পড়ে।

২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকেই দিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছে। দেশে অপরাধের মাত্রা কমিয়ে আনতে ব্যর্থতাই তাকে সমালোচকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

ক্ষমতাগ্রহণের পর থেকেই দিনার জনপ্রিয়তা কমতে থাকে। পুরো মেয়াদজুড়ে পেরুর জনগণ একের পর এক বিক্ষোভে জড়িয়েছে। এ সময় দেশে দুর্নীতি, অপরাধের মাত্রা, নানা কেলেঙ্কারি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের দৌরাত্ম অনেক বেড়ে যায়।

পার্লামেন্টে ১২২ আইনপ্রণেতার মধ্যে ১১৮ জন তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়ার পক্ষে ভোট দেন। তাকে পদ থেকে সরাতে ৮৭ ভোটই যথেষ্ঠ ছিল।

৬৩ বছর বয়সি বুলার্তে ২০২১ সালে পেরুর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২২ সালের শেষের দিকে কংগ্রেস ভেঙে দেয়ার চেষ্টার সময় সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলো ক্ষমতাচ্যুত হলে তিনি দেশটির প্রথম নারী রাষ্ট্রপ্রধান হন।

২০২৬ সালের এপ্রিলে পেরুতে পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *