দুর্গাপুজোর বাকি দিনগুলির মধ্যে অষ্টমী তিথি সবথেকে বেশি, গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই হয় সন্ধিপুজো। এই বছর দুর্গাপুজোয় সন্ধিপুজোর তিথি ছিল বেশ সকাল সকাল তাই প্রত্যেকেই সকালবেলা স্নান করে মা দুর্গার কাছে অঞ্জলি দিয়ে সন্ধিপুজো দেখার মাধ্যমে শুরু করেছেন মহা অষ্টমীর দিন।
মহা অষ্টমী তিথিতে মিমিকে দেখা গেল একেবারে অন্যরকম সাজে। একটি গোলাপি রঙের চুড়িদার পরে একা হাতে সবকিছু সামলাতে দেখা গেল অভিনেত্রীকে। আবাসনের দুর্গাপুজোয় পদ্মফুল ফোটানো থেকে শুরু করে ১০৮টি প্রদীপ জ্বালানো, প্রত্যেকের হাতে প্রসাদ তুলে দেওয়া, সবকিছুই করতে দেখা গেল অভিনেত্রীকে।
এই দিন বাবাকে পাশে নিয়ে দেবী দুর্গার কাছে আশীর্বাদ নিতে দেখা গেল মিমিকে। সকলে যাতে সুন্দরভাবে অঞ্জলি দিতে পারেন তার জন্য দায়িত্ব সহকারে প্রত্যেকের হাতে ফুল দিতেও দেখা গেল তাঁকে। সবমিলিয়ে তারকা খচিত কোনও ব্যাপার দেখতে পাওয়া গেল না অভিনেত্রীর মধ্যে, বরং তিনি আবাসনের পুজোয় ঠিক যেন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন।
