আরব আমিরাতের বারাকাহ বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে মারাত্মক তেজস্ক্রিয় পরিণতি হবে: গ্রোসি

Spread the love

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান সতর্ক করেছেন যে, সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা হলে মারাত্মক তেজস্ক্রিয় পরিণতি হতে পারে।সম্প্রতি একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাফায়েল গ্রোসি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

‘এটি মধ্যপ্রাচ্যের একটি পারমাণবিক স্থাপনা, যেখানে হামলার পরিণতি সবচেয়ে মারাত্মক হতে পারে,’ গ্রোসি বলেছেন।


তিনি জোর দিয়ে বলেন যে, রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আবুধাবি আমিরাতে অবস্থিত বারাকাহ প্ল্যান্টটি একটি সক্রিয় পারমাণবিক স্থাপনা, যেখানে হাজার হাজার কিলোগ্রাম পারমাণবিক উপাদান রয়েছে।

‘বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ক্ষেত্রে, সরাসরি আঘাতের ফলে পরিবেশে অত্যন্ত উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা নির্গত হতে পারে,’ বলেন তিনি। 

গ্রোসি আরও বলেন যে, বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ লাইনের ক্ষতিও গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে, যার ফলে রিয়্যাক্টর কোরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সতর্ক করে বলেন, উভয় পরিস্থিতিতেই জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যার মধ্যে রয়েছে লোকজনকে সরিয়ে নেয়া, আশ্রয় গ্রহণ এবং কয়েকশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় স্থিতিশীল আয়োডিনের ব্যবহার।


এদিকে, গ্রোসি ঘোষণা করেছেন যে তিনি দ্রুত ওই দেশগুলোর ‘জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা’ মূল্যায়ন করতে অঞ্চলটিতে ভ্রমণ করছেন।


রোববার, সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানান, বারাকাহ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলা হয়েছে এবং সে কারণে  আগুন লেগেছে।

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার জানায় যে, রোববার বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের কারণ হওয়া ড্রোন হামলাটি ইরাকি ভূখণ্ড থেকে চালানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *