আরব আমিরাতে নতুন করে ড্রোন ও মিসাইল হামলা

Spread the love

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এ ঘটনায় দেশটিতে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে এতে তিনজন মাঝারি ধরনের আহত হয়েছেন।

পোস্টে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালাস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

তবে হামলার বিষয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি।  এর আগে শুক্রবার সকালে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির উপুকূলে বিস্ফোরণের পরেই আরব আমিরাত দেশে উচ্চ সতর্কতা জারি করেছে।দেশটির পক্ষ থেকে বলা হয়, আজ সকালে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই মুহূর্তে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘর্ষ হয়েছে। যদিও নতুন এই সংঘর্ষ দ্রুত কূটনৈতিক সমাধানের আশাকে ধাক্কা দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে।

এই উত্তেজনা এমন সময় বাড়ল, যখন ওয়াশিংটন যুদ্ধ বন্ধের জন্য ইরানকে দেয়া যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাবের জবাবের অপেক্ষায় ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই এই যুদ্ধ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *