‘আর একটাও বাচ্চা নয়!’ তৃতীয় প্রেগন্যান্সির জল্পনা ওড়ালেন মীরা

Spread the love

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan)-এর জনপ্রিয় চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ (What Women Want)-এর নতুন পর্বে এবার বড় চমক! আগামী পর্বে তাঁর সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যাবে নায়িকার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত (Mira Rajput)-কে। গতকাল প্রকাশ পাওয়া প্রোমোতেই দুই তারকার খুনসুটি ও রসায়ন নজর কেড়েছে অনুরাগীমহলের।

‘আমাদের আর কোনও সন্তান হচ্ছে না!’: মীরা রাজপুত

প্রোমো ভিডিওতেই কারিনা মীরাকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমার মনে হয় এই পর্বটি দেখার জন্য সবাই দারুণ উত্তেজিত!’ মীরাও মিষ্টি হেসে সায় দেন। কারিনা যখন মীরাকে প্রশ্ন করেন তাঁর কানে আসা সবচেয়ে অদ্ভুত বা বোকা রটনা কোনটি? উত্তরে মীরা জানান, মাঝেমধ্যেই রটে যায় তিনি নাকি তৃতীয়বারের জন্য সন্তানসম্ভবা এবং তাঁদের ঘরে নাকি আবারও সন্তান আসছে!

কারিনা রসিকতা করে বলেন যে হতেই তো পারে! তবে মীরা সাথে সাথেই স্পষ্ট ও হাসিমুখে জানান, ‘একদমই নয়, আমাদের পর্ব ওখানেই ইতি!’

‘বলিউড ওয়াইফ’ হওয়ার পরামর্শ ও মজাদার উপহারের তালিকা:

আড্ডার মাঝেই মীরা কারিনাকে সত্যিকারের ‘বলিউড স্টার’ হিসেবে প্রশংসা করলে, কারিনা মজা করে নিজেকে একজন ‘ওয়ানাবি বলিউড ওয়াইফ’ বা সাধারণ তারকা-স্ত্রী বলে আখ্যা দেন। মীরা জানান, বন্ধুদের কাছ থেকে তিনি প্রায়ই শোনেন যে তাঁদের স্বামীরা কিছু উপহার দেওয়ার কথা বলেন। এই বিভ্রান্তি এড়াতে মীরার বুদ্ধি হলো— বছরের শুরুতেই স্বামীদের একটা উপহারের লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া উচিত! মীরার এই বুদ্ধি শুনে কারিনাও হেসে ফেলে জানান, তিনি অবশ্যই সাইফ আলি খানের ক্ষেত্রে এই টিপসটি কাজে লাগাবেন।

মিষ্টি সখ্যতা ও অতীতের সমীকরণ:

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কারিনা কাপুর ও শাহিদ কাপুর একে অপরের সাথে সম্পর্কে ছিলেন। পরবর্তীতে ২০১২ সালে কারিনা বিয়ে করেন সাইফ আলি খানকে বিয়ে করেন। মাঝে শাহিদের সঙ্গে বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো নায়িকাদের নাম জড়ালেও শেষমেষ ২০১৫ সালে নায়ক বিবাহবন্ধনে আবদ্ধ হন মীরা রাজপুতের সাথে। ফিল্মি দুনিয়ার সঙ্গে কোনও যোগ নেই মীরার। শাহিদের পরিবার এবং মীরার পরিবার একই গুরুর শিষ্য। বয়সের ব্যবাধান বাধা হয়নি দুজনের সম্পর্কে।

অতীত নিয়ে কোনো আড়ষ্টতা না রেখে করিনা-মীরার এই সুন্দর পেশাদার সখ্যতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। কারিনা নিজের ইনস্টাগ্রামে মীরার ছবি পোস্ট করে তাঁকে অত্যন্ত ‘উষ্ণ ও মিষ্টি মানুষ’ বলে সম্বোধন করেছেন। আজ, শুক্রবার পূর্ণাঙ্গ পর্বটি আত্মপ্রকাশ পাবে।

Leave a Reply