নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমনে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনে সম্মতি দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ২২ ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে দেশ দু’টির মধ্যে এখনো অব্যাহত রয়েছে হামলা-পাল্টা হামলা।

তবে হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি বলে জানিয়েছে থাই বিমান বাহিনী।
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত বন্ধের পাশাপাশি দু’দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন কম্বোডিয়ার বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী নমপেনের সড়কে নেমে আসেন হাজারো মানুষ। এসময় আন্দোলনকারীরা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান।

এমন পরিস্থিতিতে দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনে থাইল্যান্ড ও কম্বোডিয়া সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংঘাত কমাতে মালয়েশিয়ার উদ্যোগে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ রাখার কথাও জানিয়েছেন তিনি।
এমনকি, আগামী ২২ ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে উভয় দেশই সম্মত হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম।