গাজা যুদ্ধের ২ বছরের ভয়াবহতা শেষে বন্দিদের পরিবারের কাছে ফিরে আসাকে ‘নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।তিনি বলেন, দুই বছরের ভয়াবহ অন্ধকার এবং বন্দিদশার পর, ২০ জন ইসরাইলি জিম্মি তাদের পরিবারের গৌরবময় আলিঙ্গনে ফিরে এসেছেন। ট্রাম্প আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন।
ট্রাম্প বলেন, এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।
‘এটি কেবল একটি যুদ্ধের সমাপ্তি নয়। এটি ইসরাইল এবং শিগগিরই একটি সত্যিকারের দুর্দান্ত অঞ্চল হতে যাওয়া সমস্ত জাতির জন্য সম্প্রীতি এবং স্থায়ী বন্ধনের সূচনা।’ ট্রাম্প বলেন।
তিনি আরও বলেন, চুক্তি করার জন্য নেতানিয়াহু ‘সহজ ব্যক্তি ছিলেন না।’ তবে এটাই তাকে মহান করে তোলে। এটাই তাকে ভালো করে তোলে। বিবি, আপনাকে অনেক ধন্যবাদ, দারুন কাজ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এখন থেকে প্রজন্ম এই মুহূর্তটিকে সেই মুহূর্ত হিসেবে স্মরণ করবে যখন সবকিছু পরিবর্তন হতে শুরু করেছিল এবং সেই পরিবর্তন ভালোর জন্য।

এর আগে গাজা চুক্তির প্রথম ধাপ অনুযায়ী হামাস ইসরাইলের সকল জিম্মিকে মুক্তি দেয়। এরপর ইসরাইলের কারাগার থেকে ছাড়া পান ফিলিস্তিনিরা বন্দিরা।