চলতি বছরের গোড়ার দিকেই আচমকা দ্বিতীয় বিয়ে করে সকলকে চমকে দেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আবার তিনি যেভাবে দ্বিতীয় বিয়ে করেন তাতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতাকে।
হিরণের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশে আসতেই থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করা হয়।
হিরণ এবং অনিন্দিতার সম্পর্ক যে একদম ভালো ছিল না তা বারবার বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে আনেন অনিন্দিতা। কিন্তু স্বামীর বিরুদ্ধে হাজারও অনুযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি অনিন্দিতার মুখে শুনতে পাওয়া গেল একেবারে অন্যরকম সুর।
সম্প্রতি আনন্দবাজার ডট কমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের সঙ্গীত নিয়ে কথা বলতে গিয়ে অনিন্দিতা বলেন, ‘আমি আগেও গান করেছি। তখন আমায় হিরণ আমায় অনুপ্রেরণা দিয়েছে। এমনকি আমার মিউজিক ভিডিও প্রযোজনা করেছিল ও।’
এরপরেই অনিন্দিতা বলেন, ‘প্রথম প্রথম আমাকে অনেক সাহায্য করেছিল, যদিও ২০২১ সালে ও নির্বাচনের সময় আমিও ওর পাশে দাঁড়িয়ে ছিলাম। তবে এখন যেভাবে স্বামীরা স্ত্রীর পাশে দাঁড়ায় জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেই ভাবে ও কখনও আমার পাশে দাঁড়ায়নি।’
এরপর যখন অনিন্দিতাকে প্রশ্ন করা হয় স্বামীর মতো তিনি কি মেয়েকেও একজন শিল্পী হিসাবে দেখতে চান তখন তিনি বলেন, ‘খুব কাছ থেকে ইন্ডাস্ট্রিকে আমি দেখেছি তাই আমার মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে চাই না। ওর মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক অনিশ্চয়তা তাই আমি চাই না ও অভিনয় করুক।’

উল্লেখ্য, অনিন্দিতা যখন হিরণের বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিনেতা সবকিছু আইনের হাতে ছেড়ে দিলেও পরে তিনি আগাম জামিনের জন্য আবেদন করেন আদালতে। অভিনেতার এই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।
যেহেতু মামলাটি পারিবারিক কেন্দ্রিক তাই বিধায়ককে গ্রেফতার করার কোনও প্রয়োজন নেই বলে জানায় আদালত। যদিও মামলা চলাকালীন পুলিশকে সব রকম সাহায্য করতে হবে হিরণকে।