‘কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল’

Spread the love

ইতিমধ্যেই ‘দাদাগিরি’ অনুষ্ঠানের নতুন প্রমো দেখে ফেলেছেন সকলে। দাদাগিরির স্পেশাল এপিসোডে উপস্থিত থাকবেন সুদীপা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, অম্বরিশ ভট্টাচার্য সহ বাকিরা। এই অনুষ্ঠানে সুদীপার প্রশ্নের উত্তরে দেবকে নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করতে দেখা যায়।

‘দাদাগিরি’ নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সুদীপা যখন জিজ্ঞাসা করেন, দেব পরিবারকে সবসময় সময় দেন। কাজের পাশাপাশি পরিবারকে সবসময় এগিয়ে নিয়ে যেতে চান। তাহলে একজন ফ্যামিলি ম্যান হওয়া সত্ত্বেও তিনি কেন এখনো বিয়ে করছেন না? বিয়ে না করে কি তিনি খুশি?

 

সুদীপার প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘আমি এমন কিছু বলতে চাই না যেখানে আমার পার্টনারের অপমান হয়। বিয়ে করিনি বলে আমি যে খুশি নয় সেটা তো নয়। বিয়ে করলেই মানুষ খুশি থাকবে, বিয়ে না করলে খুশি থাকবে না। সন্তান হলে খুশি থাকবে আর নিজের সন্তান না থাকলে মানুষ খুশি থাকবে না এটা তো ভুল ধারণা। আমি এখনও খুশি আছি।’

দেব আরও বলেন, ‘তবে কিছু সিদ্ধান্ত আমার নেওয়া ঠিক হয়নি। কিছু সিদ্ধান্ত আগে নিতে পারতাম। কিছু সিদ্ধান্ত হয়তো নিলে ভালো হতো। সেটা নিইনি বলে আক্ষেপ রয়েছে। তবে তার মানে এই নয় যে আমি আমার বাবা মাকে ভালো রাখছি না। আমি আমার বাড়িকে ভালো রাখছি না। কাজকে ভালোবেসে আমি এতদূর পৌঁছেছি। পিছন ফিরে তাকিয়ে দেখলাম অনেকটা পথ এগিয়ে এসেছি। আমার সত্যি কোনও আফসোস নেই।’

কোন সিদ্ধান্ত দেব আগে নেননি, কোন সিদ্ধান্ত আগে নিলে ভালো হতো, কোন আক্ষেপের কথা বলছেন দেব এই বিষয় নিয়ে দ্বিধায় রয়েছেন ভক্তরা। অনেকে মনে করছেন দেব খুব বুদ্ধি করে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেল। অনেকে আবার এও মনে করছেন, দেব অনেক কিছুই বলতে চাইলেন কিন্তু কিছুই বলতে পারলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *