জন্মদিনে জেন জি শুদ্ধকে টাইম মেশিনে চড়ালেন চঞ্চল

Spread the love

এই মুহূর্তে প্রায় প্রত্যেকেই নিজেদের টাইম মেশিনে করে নিয়ে যাচ্ছেন আশির দশকে। যদিও এই টাইম মেশিন উপহার দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মাত্র একটি ক্লিকেই নিজেকে নিয়ে চলে যাওয়া যাচ্ছে পুরনো দিনের সোনালী অধ্যায়ের মধ্যে। এই ট্রেন্ডে এবার গা ভাসালেন চঞ্চল চৌধুরী।

আজ অভিনেতার একমাত্র ছেলে শুদ্ধর জন্মদিন। জন্মদিন উপলক্ষে একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন চঞ্চল। ছবিটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবু। শৈশব রোদ্দুর শুদ্ধ। শুদ্ধ মানুষ হও বাবা। বাবা-মায়ের এটাই প্রথম চাওয়া।’

কিন্তু তারপরেই এটি মজাদার ছবি পোস্ট করেন যেখানে প্রথম ছবির পাশাপাশি আরও একটি ছবি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ছবিতে যেন গোটা পরিবার চলে গিয়েছেন পুরনো দিনে। ছবিতে দেখা যাচ্ছে চঞ্চলের গায়ে একদম সাদামাটা একটি শার্ট, অভিনেতা স্ত্রীর গায়ে শাড়ি এবং শুদ্ধও যেন পিছিয়ে গিয়েছেন অনেকটা বছর।

ছবি দেখে বোঝাই যাচ্ছে বাকিদের মতো ট্রেন্ডে গা ভাসিয়েছেন চঞ্চল চৌধুরী। যদিও ক্যাপশনে তিনি লিখেছেন সেই কথাই। হাল আমলের ট্রেন্ডিংয়ে পিছিয়ে থাকবেন না বলেই নতুন প্রজন্মের ছেলে শুদ্ধর জন্মদিন পালন করলেন একেবারে ইউনিক পদ্ধতিতে। নিজে ৭০ দশকের মানুষ হলেও গোটা পরিবারকে নিয়ে গিয়েছেন ৮০-র দশকে।

তবে দ্বিতীয় পোস্টেও চঞ্চল চৌধুরীর লেখায় আবার উঠে এসেছে মানুষ হওয়ার কথা। এর আগেও তিনি বারবার বিভিন্ন পোস্টে উল্লেখ করেছেন, তিনি যান ছেলে যেন একজন ভালো মনের মানুষ হয়। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই তাঁর। চঞ্চল চৌধুরী নিজেও একজন বড় মনের মানুষ বলেই আজ দুই বাংলার প্রত্যেক দশকের প্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *