উত্তর জার্মানির স্টাডে শহরে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে তিনি মৃত্যুর সঠিক সংখ্যা বা অন্য কোনো বিস্তারিত তথ্য জানাননি।

তদন্তকারীরা প্রাথমিকভাবে হামলার প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য দেননি।
বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী উপস্থিত রয়েছেন।