পর্ন ব্যবসার জন্য এপস্টিনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক CEO-র স্ত্রী

Spread the love

Jeffrey Epstein files: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের (Anthropic) সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শদাতা কামি ক্লার্ক (Cami Clark) কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের (Jeffrey Epstein) কাছে তাঁর ‘রেভলিউশনারি পর্ন কোম্পানি’-র জন্য বিনিয়োগ চেয়েছিলেন। মহিলা দর্শকদের লক্ষ্য করে ওই কোম্পানি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন ক্লার্ক। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পাশাপাশি এপস্টিন-সংক্রান্ত প্রকাশিত নথির ই-মেইলগুলোতেও এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি নিজেদের ‘ফ্রি লাক্সারি পর্ন কোম্পানি’ হিসেবে পরিচয় দিত।

২০১১ সালের মার্চে লিটেরারি এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টিনের সঙ্গে কামি ক্লার্কের পরিচয় হয়। এর আগে ২০০৮ সালে যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টিন। একই মামলায় যৌনকর্মীর পরিষেবা নেওয়ার জন্য অর্থ দেওয়ার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন। ব্রকম্যান এপস্টিনকে ক্লার্ক ও তাঁর ব্যবসায়িক অংশীদার মিশেল ক্যাপোসেফালোর সঙ্গে ডিনারে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। এপস্টিন ফাইলের ই-মেইলে ব্রকম্যান তাঁকে লিখেছিলেন, ক্লার্ক ও ক্যাপোসেফালোর সঙ্গে তাঁর ‘ডিনারের জন্য দেখা করা উচিত।’

পরিচয় করিয়ে দেওয়া সেই ই-মেইলের জবাবে ক্লার্ক লিখেছিলেন, ‘আমরা আজ সন্ধ্যায় আপনার সঙ্গে ডিনার করতে খুবই আগ্রহী।’ পরদিন তিনি এপস্টিনকে তাঁর কোম্পানির অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়ে একটি ই-মেইল পাঠান। সেখানে তিনি লেখেন, ‘গত রাতে আপনার সঙ্গে দেখা করে দারুণ লেগেছে!’ এর কয়েক দিন পর ক্লার্ক তার কোম্পানির প্রথম কয়েকটি ছবির স্ক্রিপ্ট ও ট্রিটমেন্ট এপস্টিনের কাছে পাঠান। তিনি লিখেছিলেন, এপস্টিন হয়তো ‘মহিলাদের সঙ্গে’ এসব কনটেন্ট উপভোগ করতে পারেন। এক ই-মেইলে ক্লার্ক লিখেছিলেন, ‘জেফরি! আমরা ভেবেছিলাম, আপনি এবং মহিলারা হয়তো আমাদের প্রথম চারটি ছবির ‘আমেরিকান গার্ল ইন প্যারিস’-এর স্ক্রিপ্ট/ট্রিটমেন্ট উপভোগ করতে পারেন। সামান্য NSFW…C’ এখানে ‘NSFW’ বলতে সাধারণত ‘Not Safe For Work’ বোঝানো হয়, অর্থাৎ কর্মক্ষেত্রে দেখার উপযোগী নয় এমন প্রাপ্তবয়স্ক কনটেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *