ফের বড় পর্দায় লিলি চক্রবর্তী

Spread the love

বহুদিন পর আবার বড় পর্দায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে লিলি চক্রবর্তীকে। প্রবীণ অভিনেত্রীর সঙ্গে ছবিতে জুটি বাঁধবেন শ্রীলেখা মিত্র এবং অমৃতা চক্রবর্তী। ৩ প্রজন্মের তিন নারীর লড়াইয়ের গল্প বলবে এই ছবি। অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমার নাম অনুমানের ভিত্তিতে।

নারীদের নিজেদের ব্যক্তিত্বের জন্য লড়াই নতুন কিছু নয়। একটা সময় যে লড়াই ছিল চার দেওয়ালের মধ্যে, সেই লড়াই এখন সারা জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই ছবিতেও তেমনি জীবন যুদ্ধ বা সংগ্রামের কাহিনি ফুটে উঠবে।এই সিনেমায় একজন লেখককে দেখতে পাওয়া যাবে যিনি তাঁর বইয়ের মাধ্যমে এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যে প্রশ্নগুলি তাঁর বই প্রকাশের প্রায় অন্তত ১৫ বছর আগেই অনুমান করে নিয়েছিলেন পাঠকরা। এই বইয়ের মধ্যেই এমন চারজন ব্যক্তির জীবন তুলে ধরা হবে যারা নিজেদের সিদ্ধান্তের জালে নিজেরাই আটকে দিয়েছেন।

এই প্রত্যেকটি চরিত্র নিজেদের পরিণতির জন্য নিজেদের আবেগ এবং ব্যক্তিগত সিদ্ধান্তকে দায়ী করেন। এই সিনেমায় শ্রীলেখা, অমৃতা এবং লিলি চক্রবর্তী ছাড়া অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

এই গল্পে লিলি চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে একজন ফুড ব্লগারের চরিত্রে, যিনি নিজের নাতির সঙ্গে ব্লগিং করেন। ৬০ বছর পর হঠাৎ পুরোনো প্রেমের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর, যার ফলে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। অন্যদিকে শ্রীলেখা মিত্র একজন ক্যানসার বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করবেন, যিনি নিজের জন্য একটি বাড়ি তৈরি করতে চান যার জন্য দিনরাত পরিশ্রম করছেন তিনি।

সবশেষে অমৃতা চক্রবর্তী একজন নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন যিনি পরিস্থিতির চাপে জর্জরিত। নিজের নাচ এবং সন্তান যে কোনও একজনকে বেছে নিতে হবে তাঁকে, যা অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। এই তিন নারীর জীবনের পরিণতি কি হবে? নিজেদের সিদ্ধান্ত কতটা নিতে পারবেন তাঁরা?

তবে ছবি গল্প যেমন অসাধারণ ঠিক তেমনি ছবিতে লুকিয়ে রয়েছে এমন একটি টুইস্ট, যা সম্পূর্ণ গল্পকে অন্যদিকে নিয়ে যাবে। প্রায় ৮ বছর পর বড়পর্দায় পরিচালনায় ফিরেছেন অভিজ্ঞান মুখোপাধ্যায়। নতুন এই ছবিটি নিয়ে পরিচালক যে ভীষণ আশাবাদী তার বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *