গত দুই সপ্তাহ ধরে বিগ বস বাংলা নিয়ে চলছে তুমুল আলোচনা। বিগ বসের ঘরে প্রতিমুহূর্তে কি ঘটছে, সেই দিকে কড়া নজর সকলের। প্রথম সপ্তাহে অনিন্দ্য বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বিগ বসের ঘরে এসেছিলেন রাজবীর। ইতিমধ্যেই তিনি যে মাইন্ড গেম খেলা শুরু করেছেন তা দেখে কেউ কেউ সাপোর্ট করছেন রাজবীরকে কেউ আবার অপছন্দের তালিকায় রেখেছেন অভিনেতাকে।
তবে এবার যে ব্যক্তি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে আসতে চলেছেন, তাঁর জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সকলে। তিনি আর কেউ নন, জীতু কমল। প্রথম থেকেই জীতুকে নিয়ে যে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল তার অবসান অবশেষে ঘটতে চলেছে আজ।
ইতিমধ্যেই স্টার জলসার তরফ থেকে যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে জীতুর উপস্থিতি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। যেটুকু সন্দেহের অবসান ছিল তা পূরণ করে দিলেন অভিনেতা নিজেই। বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়ার আগে এবার নিজেই একটি ভিডিও পোস্ট করলেন অভিনেতা।
