চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটি ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’ রয়েছে এবং বর্তমানে যুদ্ধ থেকে শান্তির দিকে উত্তরণ ঘটছে।এই অবস্থায় শত্রুতা শেষ করা অপরিহার্য এবং সংঘাত পুনরায় শুরু হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সিনহুয়ার বরাত দিয়ে শি বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রসারের জন্য আমার চার-দফা প্রস্তাবের লক্ষ্য হলো আন্তর্জাতিক ঐকমত্যকে আরও শক্তিশালী করা এবং উত্তেজনা প্রশমন, সংঘাত হ্রাস ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা।’আবুধাবির যুবরাজের সঙ্গে গত মাসে বৈঠকে পেশ করা শি-এর এই চার-দফা প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের শাসন এবং উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে একটি সমন্বিত পদ্ধতির কথা বলা হয়েছে।
