চলতি বছরের জুলাই মাসে মা হন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, এতদিন মায়ের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের প্রায় পাঁচ মাস পর প্রথমবার প্রকাশ্যে এলেন কিয়ারা। মা হওয়ার পর তার প্রথম উপস্থিতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।তাকে দেখে বোঝার উপায় নেই একটি বিশাল জার্নি শেষ করে ফিরেছেন অভিনেত্রী। শর্ট ডেনিম আর ওয়ান শোল্ডার অফ ডেনিম শার্টে দারুণ লুকে দেখা গেল নতুন মা-কে।
ক্যামেরা দেখে মিষ্টি হাসি হাসলেন তিনি, ক্যামেরার সামনে আগের মতো প্রাণোচ্ছ্বল কিয়ারা। পোশাকের সঙ্গে সমাঞ্জস্য রেখেই ছিল কিয়ারার গোটা সাজ। পায়ে স্নিকার্স, চুলে পনিটেল।
সিদ্ধার্থ এবং কিয়ারা তাদের মেয়ের নাম ঘোষণা করেছেন গত মাসে। কিয়ারা এবং সিদ্ধার্থ একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের মেয়ের নাম প্রকাশ করেছিলেন।
তারা মেয়ের নাম রেখেছেন সারায়াহ। হিব্রু অভিধান থেকে নির্বাচিত করেছেন নামটি। অর্থ রাজকন্যা বা সম্ভ্রান্ত মহিলা। এদিন কিয়ারাক দেখেই ছবি শিকারিদের প্রশ্ন, ‘সারায়াহ কেমন আছে?’

মাথা নেড়ে কিয়ারা জানান, মেয়ে খুব ভালো আছে। কিয়ারার ফ্ল্যাট পেট দেখে অনেকের মনেই প্রশ্ন, ৫ মাসে কীভাবে পেটের সব মেদ জড়িয়ে ফেললেন নায়িকা!
কিয়ারা সর্বশেষ ওয়ার ২- এ হাজির হয়েছিল। আগামিতে যশ এবং নয়নতারার সাথে টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস-এ দেখা যাবে, রণবীর সিংয়ের সাথে ডন ৩-তেও কাজ করবেন কিয়ারা।