মুসলিমকে বিয়ে করে ট্রোলড সোনাক্ষী! পাশে বাবা শক্রঘ্ন

Spread the love

সিজেপি (CJP)-র উদ্যোগে দিল্লিতে আয়োজিত ছাত্র আন্দোলনে খোলাখুলি সমর্থন জানিয়ে নেটপাড়ায় তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। উঠে এসেছে সোনাক্ষীর মুসলিম বরের প্রসঙ্গও। এবার মেয়ের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার এই ট্রোলিং নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন সোনা রূপালী পর্দার কিংবদন্তি অভিনেতা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ শত্রুঘ্ন সিনহা।

একই সঙ্গে সাক্ষাৎকারে তিনি জল্পনা বাড়ালেন সোনাক্ষীর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়েও।

‘বিজেপির আইটি সেল টাকার বিনিময়ে ট্রোল করায়’— শত্রুঘ্ন সিনহা

এক বিস্ফোরক সাক্ষাৎকারে সোনাক্ষীর বিরুদ্ধে চলা অনলাইন ট্রোলিংকে ‘ভুয়ো ও স্পন্সরড’ বলে দাবি করেন শত্রুঘ্ন। তিনি অভিযোগ করেন, ‘যাঁরা সোনাক্ষীকে নিয়ে হইচই করছেন বা ট্রোল করছেন, তাঁরা আসলে টাকা খাওয়া ট্রোলার। আমাদের বিজেপি বন্ধুদের যে আইটি সেল (IT Cell) রয়েছে, তারাই এই পুরো ট্রোলিংটা পরিচালনা করছে। এসবই বানানো। ওদের হাতে লিখে দেওয়া হয় আর ওরা সেটাই বলে। তবে সোনা খুব শক্ত মেয়ে, ও এসব ট্রোলিংয়ের দিকে ফিরেও তাকায় না।’

ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের সময় সোনাক্ষী চুপ ছিলেন বলে যে অভিযোগ উঠেছিল, তাও উড়িয়ে দিয়ে শত্রুঘ্ন জানান যে তাঁর মেয়ে ঝাড়খণ্ডের ছাত্রদের জন্যও সোচ্চার হয়েছিলেন।

সোনাক্ষী কি রাজনীতিতে পা রাখছেন?

নিজের চেয়েও মেয়ে সোনাক্ষীর রাজনৈতিক চিন্তাভাবনা ও মতামত যে অনেক বেশি স্পষ্ট ও তীব্র, তা স্বীকার করে নেন শত্রুঘ্ন। সোনাক্ষী ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তরে তিনি রহস্য বজায় রেখে বলেন, ‘আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না। আগে আমি ওকে রাজনীতি নিয়ে জিজ্ঞেস করতাম। তবে এটুকুই বলব, যোগ্য বাবার যোগ্যতম কন্যা ও।’

সিজেপি আন্দোলন ও সোনাম ওয়াংচুককে সমর্থন

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk)-কে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনার কড়া নিন্দা করেছিলেন সোনা ক্ষী। আন্দোলনকারী তরুণ ও শিক্ষার্থীদের অহিংস ও শান্তিপূর্ণ লড়াইয়ের প্রশংসা করে একটি ভিডিও বার্তা শেয়ার করেছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগেও জহির ইকবালকে (Zaheer Iqbal) বিয়ের পর ভিনধর্মে বিবাহের কারণে অনলাইনে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন সোনাক্ষী সিনহা। বাবা-মা পাশে থাকলেও এই বিয়েতে সোনাক্ষীর সঙ্গ দেয়নি তাঁর দুই দাদা লভ এবং কুশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *