রবিবারের সন্ধ্যায় বড় ধামাকা! বিগ বসের ঘরে নতুন অতিথি প্রসেনজিৎ

Spread the love

বিগ বস বাংলায় প্রতিদিনই থাকে নতুন কোনো না কোনো চমক। কিন্তু দর্শকরা অপেক্ষা করে থাকেন দাদার দরবারের জন্য। শনিবার এবং রবিবার বিগ বসের প্রতিযোগীদের সঙ্গে সামনাসামনি কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সারা সপ্তাহ প্রতিযোগীরা কি কি করেছেন, তার বিচার হয় দাদার দরবারে। কিন্তু এই রবিবার হতে চলেছে মহা ধামাকা।

আগামীকাল অর্থাৎ ৪ অক্টোবর বিগ বসের ঘরে দাদার দরবারে শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় নন, উপস্থিত থাকবেন আরও একটা তারকা। সূত্রের খবর অনুযায়ী, বিগ বসের ঘরে আগামীকাল থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে সত্যি তিনি আসছেন কিনা সেটা জানার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এইটুকু জানা গিয়েছে, এই সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে আউট হবেন না কেউ।

 

তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগমনে খুব স্বাভাবিকভাবেই বিগ বসের বাড়ির প্রতিযোগীদের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাবে। বিগ বসের ঘরে যারা রয়েছেন তাদের অনেকের সঙ্গে এর আগে কাজ করেছেন প্রসেনজিৎ। মনামী ঘোষ, ভরত কলের সঙ্গে বহুদিনের পরিচয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে জীতু কমলের সঙ্গে মাঝেমধ্যেই সম্পর্কের অবনতি ঘটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।বাকি যারা রয়েছেন তাদের কাছেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিতি একটা আলাদা গুরুত্ব নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কার কার কি কথা হয় তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *