সন্তানের জন্ম নিয়ে কটূক্তির ইঙ্গিতে জবাব দিলেন শ্রীময়ী?

Spread the love

দেশ জুড়ে দোলের আমেজ। এই উৎসবে ছোট্ট কৃষভিকে নিয়ে সামিল হয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। শ্রীময়ী তাঁদের উদযাপনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।মঙ্গলবার অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিয়োয় রংমিলান্তিতে দেখা মেলে তাঁদের। কৃষভি আইসক্রিম প্রিন্টের একটি মিষ্টি ফ্রক পরেছিল। সঙ্গে মাথায় দু’দিকে ঝুঁটি বেঁধেছিল খুদে। অন্যদিকে কাঞ্চন ও শ্রীময়ীও সাদা রঙের পোশাক পরেছিলেন। তাঁদের প্রত্যেকের মুখেই আবির লেগেছিল।

ভিডিয়োয় শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘এক বছর দোলে মাম্মা বুড়ি পেটে এসেছিল। আমি জানতে পেরেছিলাম। ২০২৪-এর ২৪ মার্চ। আর এই বছর সে এক মুখ আবির মেখেছে।’ তারপর তাঁরা সকলকে দোলের শুভেচ্ছাও জানান।

এরপর শ্রীময়ী ফের বলেন, ‘আমরা খুব একটা রং খেলি না। কিন্তু আমরা যেটা করেছি রাধামাধবের পুজো। আর আশা করি আপনাদের দোল ভালো কেটেছে। এরপর হোলির উৎসব পালন করবেন কিন্তু অবলা পশুদের গায়ে রং দেবেন না। বাচ্চাদের গায়ে রং দেবেন না।’

তবে কৃষভির মুখে যেহেতু রং ছিল তাই শ্রীময়ী বলেন, ‘আমি আমার মেয়ের গায়ে রং দিইনি। একটা টিপ দিয়েছি ও ঘেঁটে ফেলেছে। আপনাদের হোলি খুব ভালো কাটুক। আপনাদের সকলের মন রঙিন থাকুক।’ ভিডিয়োটি শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘আমাদের পক্ষ থেকে সকলকে হ্যাপি হলি।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। কিছুদিন আগে তাঁদের সামাজিক বিয়ের দু’বছর পূর্ণ হয়েছে।আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের
জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের
বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই
নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। তবে এই সব বিষয়কে কখনওই
সেভাবে পাত্তা দেননি তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *