সপ্তাহের শুরুতেই বিগ বসের ঘর ছাড়লেন ঝিলম

Spread the love

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রমো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছিল যেখানে দেখা যাচ্ছিল বিগ বস এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা শুনে সকলে হতবাক হয়ে গিয়েছেন। সকলের চোখে জল। কিন্তু কি এমন হল বিগ বসের ঘরে? সবেমাত্র বিগ বসের ঘর থেকে বাদ পড়েছেন অনুষ্কা, তার মাঝেই কি আবার কারও বাড়ি যাওয়ার সময় ঘনিয়ে এলো? এমন হাজার প্রশ্ন উঁকি মেরেছিল সকলের মনে।

বিগ বসের ঘরে কি হতে চলেছে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সকলে। এই উত্তর পাওয়া গেল রাত দশটা বাজতেই। বিগ বসের ঘর থেকে বিদায় জানালেন ঝিলম। পরিবারের অন্যান্য সদস্যদের অথবা দর্শকদের বিচারে নয় বরং একেবারে ব্যক্তিগত কারণে বিগ বসের ঘর ছাড়তে বাধ্য হলেন ঝিলম।

 

জানা গিয়েছে, কিছুদিন ধরেই ঝিলম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। খুব তাড়াতাড়ি নাকি একটি অপারেশন হওয়ার কথা তার। শারীরিক অসুস্থতার গুরুত্ব বুঝেই এইভাবে মাঝপথে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হল বিগ বসকে।

ঝিলমের এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি অন্যান্য সদস্যরা। খুব স্বাভাবিকভাবেই সকলে কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে নিরঞ্জন এবং ঝিলমের মধ্যে ভীষণ ভালো বন্ধু ছিল, তাই নিরঞ্জন মানসিকভাবে ভেঙে পড়েন ঝিলমের চলে যাওয়ার খবর শুনে।

সব মিলিয়ে আজকের এপিসোড দেখে দর্শকদের চোখে জল চলে এসেছে। এতদিন যে মানুষটাকে সকলে আগলে রেখেছিল তার এইভাবে চলে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই হতবম্ব সকলে। ঝিলমের গান, তার লেখা এতদিন মাতিয়ে রেখেছিল বিগ বসের বাড়ি, ঝিলমের চলে যাওয়ায় যা একটু হলেও ম্রিয়মাণ হয়ে গেল।প্রসঙ্গত, এই সপ্তাহে সরাসরি বিগ বসের বাড়ি থেকে নমিনেট হয়েছেন নন্দিনী। এছাড়াও নমিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে জীতু, দুর্নিবার, তনুশ্রী, সোনামণি, সৃজলাকে। আগামী দিনে এই প্রতিযোগিতার মধ্যে কে নিজেকে বাঁচিয়ে নিতে পারেন আর কে বিদায় জানাবেন বিগ বসকে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *