‘এত সময় লেগে গেল টলিউডের তোমাকে সম্মান জানাতে?’

Spread the love

দাদাগিরি-র নতুন এপিসোডে দেবের সঙ্গে দেখা গেল টোটা রায় চৌধুরীকে। এত বছরে প্রথমবার দাদাগিরি-র মঞ্চে অভিনেতা। মেরুন রঙের পঞ্জাবি পরে একেবারে বাঙালিবাবুর সাজে দেখা গেল অভিনেতাকে। শুধু টলিউড নয়, বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন টোটা। কাজ করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও।

দাদাগিরিতে প্রথমবার টোটা

টোটাকে সামনে পেয়ে দেব জানতে চান, ‘এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করছ, অভিজ্ঞতা কেমন?’ আর তাতে জবাব আসে, ‘আমি এটা উপলব্ধি করেছি, আমরা এগিয়ে আছি। কম সময়ের মধ্যে যত ভালো কাজ আমরা করতে পারি, সেটা আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে করতে দেখিনি কাওকে। ওই রিসোর্স পেলে আমরা এমন একটা লেভেলে ছবি বানাব, যেটা ওরা কল্পনা করতে পারে না।’

এরপরই টোটার উদ্দেশে দেবের প্রশ্ন, ‘এমন একটা সময়ে তোমায় সম্মান দিচ্ছে, কখনো রাগ হয় না। প্রশ্ন আসে না, এতটা সময় লেগে গেল টলিউডের আমাকে সম্মান জানাতে?’ যদিও দেবের এই কথায় টোটার থেকে কী জবাব আসে তা জানতে অপেক্ষা করতে হবে।

টোটা-র কেরিয়ার

১৯৯৬ সালে তরুণ মজুমদারের ‘আলোর একফালি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন টোটা। তবে কেরিয়ারে বড় সাফল্য পান ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ ছবিতে ‘মহেন্দ্র’ চরিত্রে অভিনয় করে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঐশ্বর্যা রাই বচ্চনের পাশাপাশি তার পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়। সঙ্গে টোটা দর্শকদের থেকে ভালোবাসা পেয়েছে ফেলুদা হিসেবেও। বলিউডে কাহানি ২, হেলিকপ্টার ইলা, রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছে টোটাকে। সঙ্গে টোটাকে ঘরে ঘরে জনপ্রিয়তা এনে দেয় শ্রীময়ী ধারাবাহিকে তাঁর রোহিত সেন ধারাবাহিকটি।

দাদাগিরি-র এই এপিসোডে আরও দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়কে।

ফাটিয়ে দাদাগিরি দেবের

দীর্ঘসময় জি বাংলার গেম শো দাদাগিরির সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। তিনি ছাড়ার পর, যখন দেব নিজের কাঁধে তুলে নেন দাদাগিরি-র দায়িত্ব, তখন সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকেই। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে দাদাগিরি-কে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন দেব। বিভিন্ন মহল থেকে পেয়েছেন প্রশংসা। বর্তমানে শনি ও রবিবার ৯.৩০টায় সম্প্রচার হয় দাদাগিরি।

সম্প্রতি দাদাগিরিতে দেবকে নেওয়া নিয়ে পরিচালক অভিজিৎ সেন জানান যে, শো-তে দেবকে নেওয়ার কারণই ছিল, এমন একজনকে বেছে নেওয়া যে খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। যে সবাইকে নিয়ে এগোবে, সবার সাথে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *