Journalist Richa Parashar। ‘অন্তঃসত্ত্বা’ সাংবাদিক রিচা কে?

Spread the love

Journalist Richa Parashar: রিচা পরাশর – দিল্লিতে এসআইআর-বিরোধী আন্দোলনের মধ্যে সেই আলোচনা শুরু হয়েছে। মহিলা সাংবাদিক দাবি করেছেন, তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। কিন্তু সোমবার নয়াদিল্লিতে যখন বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন, সেইসময় তাঁকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার জেরে মাটিতে পড়ে যান বলে অভিযোগ করেছেন রিচা। যা নিয়ে কংগ্রেস ও রাহুলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও পালটা কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে বিজেপির সঙ্গে মিলে ভুয়ো গল্প তৈরি করা হয়েছে।

মারধরের শিকার হন মহিলা সাংবাদিক, দাবি বিজেপির

মহিলা সাংবাদিকের সঙ্গে হাসপাতালে দেখা করে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, ‘মহিলা সাংবাদিক রিচা পরাশর রাহুল গান্ধীর বিক্ষোভের খবর সংগ্রহের সময় তাঁর হাতেই মারধরের শিকার হন। হাসপাতালের বেডে শুয়ে ওই মহিলা সাংবাদিক সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। রাহুল গান্ধী যে কত বড় গুন্ডা এবং পিতৃতন্ত্র নিপাত যাক স্লোগানটা যে কতটা অন্তঃসারশূন্য, তা জানার জন্য প্রত্যেকেরই এই ভয়াবহ ঘটনাটি শোনা উচিত।’

রাহুলের নামে কী কী অভিযোগ করলেন রিচা?

আর সোমবার ঠিক কী হয়েছিল, তার ব্যাখ্যা দিয়ে মহিলা সাংবাদিক বলেছেন, ‘রাহুল গান্ধী আমায় প্রথম ধরেন। ভিডিয়ো আছে। তাতে স্পষ্টত দেখা যাচ্ছে। আমরা ধরে হ্যাঁচকা টান মারেন। যেহেতু আমার ক্যামেরাপার্সন ভিডিয়ো রেকর্ড করছিল, তাই নিজে রাহুল গান্ধী ওকে ধাক্কা দেন। আমি পড়ে যাই। হাঁটু মুড়ে পড়ে গিয়েছিলাম। পেট মাটিতে আছড়ে পড়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *