‘৪ বছর আগে আমি এখানেই…’! সপ্তমীতে জীবনের কোন বৃত্ত সম্পূর্ণ করলেন সায়নদীপ?

Spread the love

প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় স্ত্রীকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন সায়নদীপ। যদিও মাঝেমধ্যেই তাঁরা পাহাড়ের কোলে চলে যান সেটা বিবাহবার্ষিকী হোক অথবা জন্মদিন। তবে এবারের ট্রিপ একেবারেই আলাদা ছিল কারণ ৪ বছর আগে যে জায়গায় তিনি একা দাঁড়িয়ে ছিলেন সেখানে আজ গোটা পরিবারকে নিয়ে দাঁড়িয়ে আছেন সায়নদীপ।

রূপসা আর একমাত্র ছেলের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন সায়নদীপ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বরফের চাদরে ঢাকা গোটা একটি পাহাড়। তার মাঝে শীত পোশাক পড়ে দাঁড়িয়ে রয়েছেন এই দম্পতি। বাবা মায়ের সঙ্গে আনন্দ করতে দেখা যায় তাঁদের একমাত্র ছেলেকেও।

 

ছবি পোস্ট করে সায়নদীপ লেখেন, ‘দ্বিতীয় সপ্তমীর শুভেচ্ছা। এই পোস্ট আমার কাছে খুব স্পেশাল কারণ আজ থেকে প্রায় ৪ বছর আগে আমি এখানে সোলো ট্রিপে এসেছিলাম। ঠিক সেই স্থানে আজ আমি দাঁড়িয়ে আমার স্ত্রী এবং সন্তানের সঙ্গে। চার বছর আগে আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হতে পারে আমার সঙ্গে, কিন্তু ঈশ্বর অপ্রত্যাশিতভাবে তার জাদু দেখিয়ে যান বারবার। আজ মনে হচ্ছে আমার জীবন একটা সম্পূর্ণ বৃত্ত সম্পন্ন করল। এটা সম্ভব করার জন্য রূপসাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইনি বিয়ে সেরেছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৩ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ে ঠিক তিন মাসের মাথায় মা হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। এই মুহূর্তে স্বামী এবং সন্তানকে নিয়ে সুখের সংসার রূপসার।

উল্লেখ্য, কিছুদিন আগে ‘পরিণীতা’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রূপসাকে। যদিও তিনি আপাতত এই সিরিয়ালে অভিনয় করছেন না। দর্শকরা ভীষণভাবে মিস করছেন রূপসার চরিত্রকে। খুব তাড়াতাড়ি তিনি আবার অন্য কোনও ধারাবাহিকে ফিরে আসুক এমনটাই কামনা দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *