‘পুজোয় আমিষের থেকে নিরামিষ বেশি ভালো…’ মন্তব্য শিবপ্রসাদের

Spread the love

পুজোতে যে চারটে সিনেমা বাংলার বক্স অফিসে একে-অপরকে কড়া টক্কর দিচ্ছে, তার মধ্যে অন্যতম হল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। যে সিনেমা শুধুমাত্র পরিচালনাই করেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাতে অভিনয়ও করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে, পুজোয় আমিষের থেকে নিরামিষ খাবারই তাঁর বেশি পছন্দ। কারণ তার ফলে অনেকবেশি পদ খাওয়া যায়। আর সেই ভিডিয়ো সামনে আসতেই ‘বিজেপির পোস্টার বয়’ বলে কটাক্ষ নেটপাড়ার।

পুজোর খাওয়া-দাওয়া নিয়ে কথা প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এফএম গোল্ডকে জানান, ‘অষ্টমীতে খিচুড়ি তো হতেই হবে। লাবড়া, আলুর দম, বেগুনি থাকবে। চাটনি হতে হবে, তার সঙ্গে পায়েস। চারদিন চার ধরনের পায়েস হলে সবচেয়ে ভালো হয়। ষষ্ঠীতে সুজির পায়েস, অষ্টমীতে চালের পায়েস, অষ্টমীর দিন লুচির পায়েস আর নবমীতে বোদে বা মিহিদানার পায়েস। সিমুইয়ের পায়েস হলেও চলবে।’

পুজোর পছন্দের খাবারের কথা বলতে গিয়ে শিবপ্রসাদ জানান, ‘লুচি বা রাধাবল্লভি থাকবে। আলুর দম, ধোকার ডালনা। লোকেরা পুজোতে আমিষ খেতে ভালোবাসে। আমার নিরামিষ খেতে বেশি ভালো লাগে। কারণ অনেক বেশি পদ হয়। আমিষ হলে তো পাঁঠার মাংস, দই মাছ এসব থাকে। তবে আমি নিরামিষ বেশি পছন্দ করি। লুচি, বাঁধাকপির তরকারি আর চাটনি হলে আর কিছু চাই না। আর ধোকার ডালনা হলে তো দুর্দান্ত। বলতে বলতেই আমার জিভে জল এসে যাচ্ছে।’

এদিকে, দেখা গেল শিবপ্রসাদের এই ভিডিয়োতে রীতিমতো ট্রোলের বন্যা। অনেকেরই কটাক্ষ বাংলার বর্তমান শাসক দল বিজেপি-র মন পেতে এসব কথা বলেছেন তিনি। একজন মন্তব্য করেন, ‘বিজেপির পোস্টারবয় হওয়ার চেষ্টা’। আরেকজন মন্তব্য করেন, ‘হা হা হা! আপনি অনেক উন্নতি করবেন কারণ যেভাবে চাটা শুরু করেছেন তাতে এটা ছাড়া আর কিছুই বলতে ইচ্ছা করল না। তবে মনে রাখবেন আপনার উন্নতি শুধুমাত্র চাটার মধ্যেই শেষ নয় কারণ আপনার ছবি দেখবে সাধারণ জনগণ। তারা কি এরপরেও আপনার সঠিক মূল্যায়ন করবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *