Bigg Boss। কার সঙ্গে ফের অশান্তিতে জড়াল সৃজলা?

Spread the love

গতকাল ভরত কল বেরিয়ে গিয়েছেন বিগ বস বাংলার ঘর থেকে। একজন অভিভাবক হারিয়ে বিগ বস বাংলার প্রতিযোগীরা এখন ভীষণ মুষড়ে পড়েছেন। কিন্তু খেলা তো থেমে থাকে না তাই আগামী দিনের খেলার জন্য ইতিমধ্যেই প্রস্তুত বিগ বস বাংলার প্রতিযোগীরা।

প্রতি সপ্তাহের নিয়ম অনুযায়ী এই সপ্তাহেও বিগ বস বাংলার ঘরে হচ্ছে নমিনেশন পর্ব। কিন্তু কে বা কারা এই সপ্তাহে নমিনেট হল, সেটা জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে আজকের এই এপিসোডে। কিন্তু বিগ বস বাংলার ঘরে যে নমিনেশন নিয়ে আবার অশান্তি তৈরি হয়েছে তার কিছুটা ঝলক দেখা দিয়েছে অনুষ্ঠানের নতুন প্রোমোতে।

 

বিগ বস বাংলার ঘরে এবার নমিনেশন পর্বে খুব সম্ভবত নমিনেট হবে নন্দিনী, সৃজলা এবং তনুশ্রী। বিগ বসের ঘরে খাবার নষ্ট করার জন্য আগে থেকেই নমিনেট হয়ে রয়েছে রাজবীর। কিন্তু একটা নমিনেশন পর্ব নিয়ে হঠাৎ করে কেন সমস্যায় জড়িয়ে পড়ল বিগ বস প্রতিযোগীরা? প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, কোনও এক কারণে মনামীর উপর ভীষণভাবে রেগে গিয়েছে সৃজলা।

এই সপ্তাহে যেহেতু মনামী ক্যাপ্টেন, তাই হয়তো ক্যাপ্টেনের কোনও কথায় আপত্তি জানিয়েছে সৃজলা। কিন্তু আসল বিষয় কি সেটা জানা যাবে আজকের এপিসোডে। তবে কারণটা সঠিক কি সেটা হয়তো বুঝতে পারেনি বাকিরাও কারণ একটি অংশ দেখতে পাওয়া যাচ্ছে রনিতা জীতুকে জিজ্ঞাসা করছে ‘কি হলো’? যার উত্তরে জীতু বলে, ‘এখনো কিছু হয়নি যা হওয়ার সন্ধ্যেবেলা হবে’।

কিন্তু কি হবে? নমিনেশন নিয়ে কি কোনও সমস্যা? নাকি নমিনেশন হওয়ার আগেই এই সমস্যা তৈরি হয়েছে? ক্যাপ্টেনের কোন সিদ্ধান্তে রেগে গেল বিগ বসের ঘরের প্রতিযোগী? জানার জন্য চোখ রাখুন বিগ বস বাংলায় আজ রাত ৯:৩০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *