৩০ বছরে ও ইন্ডাস্ট্রিকে শুধু তিনটে বউ দিয়েছে: শ্রীময়ী

Spread the love

টলিপাড়ার অন্যতম বহুল চর্চিত ও রঙিন দম্পতি অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁদের নিয়ে বিতর্ক আর চর্চার শেষ নেই। পরকীয়া অভিযোগ থেকে বিয়ে, বিয়ের আগে শ্রীময়ীর সন্তানসম্ভবা হওয়া থেকে ১৯ মাসের ব্যবধানে দু-বার মা হওয়া। এক কথায়, বিতর্ক আর কাঞ্চন-শ্রীময়ী পরস্পরের সমার্থক।

সম্প্রতি টিভি নাইন বাংলার বিশেষ পডকাস্ট ‘অপ্রকাশিত’-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানেই নিজেদের ব্যক্তিজীবন, দাম্পত্যের অভিজ্ঞতা এবং অতীতের একাধিক বিষয় নিয়ে খোলামেলা ও বিস্ফোরক মন্তব্য করেন দুজনে।

‘প্রথম বউয়ের সঙ্গে এখনও যোগাযোগ আছে’: শ্রীময়ীর খোলসা

পডকাস্টের কথোপকথনে সঞ্চালকের নানা প্রশ্নের মুখোমুখি হন কাঞ্চন ও শ্রীময়ী। আড্ডার মাঝে শ্রীময়ী স্পষ্ট জানিয়ে দেন যে কাঞ্চনের প্রথম স্ত্রীর সাথে এখনও অভিনেতার যোগাযোগ রয়েছে। কাঞ্চনের তৃতীয় স্ত্রী বলেন, ‘তিরিশ বছরে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কিছু দেয়নি, শুধু তিনটে বউ দিয়েছে, ওর প্রথম বউয়ের সঙ্গে এখনও যোগাযোগ আছে’। শ্রীময়ী এই তথ্য সামনে আনতেই নেটপাড়ায় ও বিনোদন জগতে নতুন চর্চা শুরু হয়েছে।

বয়সের ব্যবধান ও ট্রোলিংয়ের সপাটে জবাব:পডকাস্টের সঞ্চালক কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যকার ২৬ বছরের বয়সের ফারাকের প্রসঙ্গ তুলে ধরেন। রসিকতা করে বলেন যে কাঞ্চনের মেয়ে হলে তিনি শ্রীময়ীর বয়সীই হতেন। এতে শ্রীময়ী হাসিমুখে জানান, তিনি বয়সে বড় ও অভিজ্ঞ পুরুষদের প্রতিই সবসময় বেশি আকৃষ্ট হন। কথোপকথনের এক পর্যায়ে শ্রীময়ী রসিকতা করে কাঞ্চনকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কেবল তিনটি বউ দিয়েছেন!

কাঞ্চনও বিষয়টি হালকা চালেই গ্রহণ করে মজার ছলে বলেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে। প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত।

কে কাঞ্চনের প্রথম স্ত্রী?

অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস বাংলা বিনোদন জগতের একজন অত্যন্ত পরিচিত ও দক্ষ অভিনেত্রী। কেরিয়ারেরশুরুর দিকেই কাঞ্চন মল্লিকের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রায় সাড়ে সাত বছর ঘর করার পর ২০১০ সালে তাঁদের আইনি বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনের সেই তিক্ত অধ্যায় ও বিচ্ছেদ নিয়ে পরবর্তীতে খুব একটা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি; বরং প্রচারের আলো ও বিতর্ক এড়িয়ে নিজের অভিনয় কেরিয়ারের ওপরই ফোকাস রেখেছেন। থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু করা অনিন্দিতা একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক- ‘গৌরী এলো’, ‘তুমি আশেপাশে থাকলে’, ‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘আনন্দী’তে কাজ করেছেন। মূলত মা, শাশুড়িমার চরিত্রেই দর্শক দেখেছে তাঁকে। কাঞ্চনের প্রথম স্ত্রী পরিচয় ছাপিয়ে একজন স্বনির্ভর অভিনেত্রী হিসেবে তিনি বিনোদন জগতে সুপ্রতিষ্ঠিত। বর্তমানে তিনি পিতামাতা ও নিজের পোষ্য বিড়ালকে সঙ্গে নিয়ে ব্যক্তিজীবনে নিজের মতো করে শান্তিতে দিন কাটাচ্ছেন।

Leave a Reply