‘ইনকাম ট্য়াক্স অফিসার নাকি?’ বিগ বসের ঘর থেকে কত টাকা পেলেন?

Spread the love

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র ঘর থেকে বেরোনোর পর সম্প্রতি এক লাইভ সেশনে এসে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রবীণ অভিনেতা ভরত কল। তবে এই সরাসরি আড্ডার মাঝে এক ভক্তের অদ্ভুত প্রশ্নে বেশ চটে যান তিনি এবং নিজস্ব মেজাজে সেই ভক্তকে কড়া জবাব দেন।

‘বিগ বস থেকে কত টাকা পেয়েছেন?’

লাইভ সেশন চলাকালীন এক অনুরাগী হঠাৎ মন্তব্য বাক্সে প্রশ্ন লিখে বসেন— ‘আপনি টোটাল কত পেয়েছেন বিগ বস থেকে? প্লিজ জানাবেন।’

ভরত কলের চাঁচাছোলা জবাব:

লাইভে এসে ভক্তের মুখে এমন ব্যক্তিগত ও আর্থিক প্রশ্ন শুনে একেবারেই চুপ থাকেননি ভরত কল। প্রশ্নটি পড়ে কিছুটা রেগে গিয়ে ও রসিকতার সুরে তিনি সরাসরি বলেন, ‘আরে ভাই, তুমি কি ইনকাম ট্যাক্স অফিসার? কত পেয়েছি, কত পেয়েছি’— কেন বলব তোমাকে? এটা কি কখনও হয় যে লাইভে এসে আমি তোমাকে বলব আমি কত টাকা পেয়েছি?’

সোশাল মিডিয়ায় হইচই:

অভিনেতার এই সোজাসাপ্টা ও কড়া প্রতিক্রিয়ার ভিডিওটি বর্তমানে সোশাল মিডিয়ায় দারুণ ভাইরাল। নেটপাড়ার অনেকেই ভরতের এই মেজাজ ও স্পষ্টভাষী উত্তরের প্রশংসা করে লিখেছেন, তারকাদের ব্যক্তিগত বা পারিশ্রমিকের বিষয় নিয়ে পাবলিক লাইভে প্রশ্ন করা মোটেই উচিত নয়। বিগ বসের ঘরে প্রায় ৫৫ দিন টিকে ছিলেন ভরত কল। নিজের পারফরম্যান্সে খুশি অভিনেতা।

বিগ বসের ঘরে কে কত পারিশ্রমিক পাচ্ছেন তা নিয়ে স্পষ্ট তথ্য না মিললেও খবর জীতু কমল চলতি সিজনের হাইয়েস্ট পেইড প্রতিযোগী।

সদ্য় সমাপ্ত সপ্তাহে বিগ বসের ঘর থেকে কেউই বাদ পড়েনি। নন্দিনী দত্তকে পাঠানো হয়েছে সিক্রেট রুমে। অথচ দু-মাস অতিক্রান্ত। হাতে সময় বলতে আর মাত্র এক মাস। অথচ বিগ বসের ঘরে এখনও প্রতিযোগির সংখ্যা ১০। তাই সেরা পাঁচে কারা পৌঁছায় সেই দিকে নজর সকলের।

ওদিকে বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে একের পর এক বোমা ফাটিয়েছেন ভরত কল। তিনি বেছে নিয়েছেন নিজের পছন্দের উইনারও। তাঁর অভিজ্ঞতা বলছে, জনতার ফেভারিট হয়ে ওঠা রাজবীর নয় জিতবে তারকা-মুখই। তিনি জানান, ‘রাজবীর টপ ৫-এ থাকবে। টপ ৩-এও থাকবে। অনেকে বলছে ও উইনার হবে। কিন্তু আমার মনে হয় অত সহজ হবে না। দুর্নিবার বা সোনা (সোনামণি)-র জেতার সম্ভাবনা আছে।’

Leave a Reply