Sreemoyee-Kanchan। ২০ বছর বয়সে কাঞ্চনের সঙ্গে প্রথম সেক্স! ১ম চুমু গভীর দাগ কাটে মনে

Spread the love

টলিউডের অন্যতম চর্চিত ও আলোচনার কেন্দ্রে থাকা জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সোশাল মিডিয়ায় কদর্য ট্রোলিং থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের সমীকরণ— তাঁদের ঘিরে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ‘টিভি ৯ বাংলা’-র বিশেষ পডকাস্ট ‘অপ্রকাশিত’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজেদের ২৬ বছরের বয়সের ফারাক, প্রথম চুমু, প্রথম যৌনতার অভিজ্ঞতা এবং ট্রোলিং নিয়ে রাখঢাক না রেখে বিস্ফোরক ও খোলামেলা মন্তব্য করলেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক।

২৬ বছরের বয়সের ফারাক ও ‘ম্যাচিওর’ পুরুষ পছন্দ:

কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের ব্যবধান প্রায় ২৬ বছর হলেও তা তাঁদের সম্পর্কের রসায়নে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। বয়সের ফারাক নিয়ে শ্রীময়ী স্পষ্ট জানান, ‘আমার জন্য বয়সটা একটা সংখ্যা মাত্র। ছোটবেলা থেকেই বয়সে বড় ও পরিপক্ব (ম্যাচিওর) পুরুষদের প্রতি আমি আকর্ষণবোধ করি। সমবয়সী কাউকে বিয়ে করলে যে ইগোর লড়াই শুরু হয়, তাতে সংসার চালানো খুব চাপের।’

নিজের পরিবারে দাদু-দিদার উদাহরণ টেনে তিনি জানান, তাঁদের মধ্যেও বয়সের ভালো ফারাক ছিল কিন্তু বোঝাপড়া ছিল দারুণ। কাঞ্চনের বয়স নিয়ে মজার ছলে তিনি যোগ করেন, “এই বয়সেও কাঞ্চন দুটো সন্তানের বাবা হয়েছে, তাই বয়সটা এখানে মোটেই ম্যাটার করে না, অভিজ্ঞতা তো বাড়ছে!”

প্রেমের শুরু ও প্রথম ঘনিষ্ঠতার মুহূর্ত:

সম্পর্কের সূচনা প্রসঙ্গে শ্রীময়ী জানান, তাঁরা লুকিয়ে চুরিয়ে প্রেম করেননি। বন্ধুবান্ধবদের আড্ডা ও দুর্গাপুজোর দিনগুলোতেই সম্পর্কের ভিত তৈরি হয়। মজার বিষয় হলো, তাঁদের প্রথম দেখা হয়েছিল এক শুটিংয়ে রাখি পূর্ণিমার দিনে, যদিও সেদিন তিনি কাঞ্চনকে রাখি বাঁধেননি।

প্রথম চুমু ও শারীরিক সম্পর্ক নিয়েও মুখ খোলেন শ্রীময়ী। এক পুজোর রাতে কাঞ্চনকে প্রথম চুমু খেয়েছিলেন তিনি, যা তাঁর মনে গভীর ‘দাগ কেটে’ গিয়েছিল। শ্রীময়ী জানান, মাত্র ২০ বছর বয়সে কাঞ্চনের সঙ্গেই তাঁর জীবনের প্রথম যৌন অভিজ্ঞতা হয়েছিল। অর্থাৎ ২০১৭ সালের আশেপাশে। সুতরাং কাঞ্চনের প্রাক্তন স্ত্রীর পরকীয়ার অভিযোগ এদিন নিজেই সিলমোহর দিলেন শ্রীময়ী।

কদর্য ট্রোলিং ও নেটিজেনদের সপাট জবাব:

বিয়ের পর থেকেই সোশাল মিডিয়ায় কটু মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে এই দম্পতিকে। ট্রোলারদের কড়া জবাব দিয়ে শ্রীময়ী উগরে দেন ক্ষোভ। বলেন, ‘যেভাবে আমাদের ট্রোলিং হয়, তাতে মনে হয় কাঞ্চন যেন তাঁর গোটা ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিকে শুধু তিনটে বউ আর তিনটে বাচ্চাই দিয়েছে!’

তবে নেটিজেনদের এমন একপেশে সমালোচনা ও কটাক্ষকে পাত্তা না দিয়ে স্বামী কাঞ্চন এবং সন্তানকে নিয়ে তিনি যে বর্তমানে সুখে সংসার করছেন, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

Leave a Reply