Subhahsree-Raj। হাতে গোলাপের তোড়া! শুভশ্রীর জন্মদিনে সারপ্রাইজ রাজের

Spread the love

সমস্ত গুঞ্জন, রটনা আর চর্চায় জল ঢেলে নিজেদের সম্পর্কের সমীকরণ যে কতটা মজবুত, তা ফের প্রমাণ করলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। ৩ নভেম্বর টলিউডের শীর্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর জন্মদিন। সম্প্রতি ‘টেক্কা’ ও দেবের সঙ্গে কাজের পর থেকেই নানা চর্চা ও পুরোনো প্রেমের স্মৃতি নিয়ে দূরত্ব তৈরির যে জল্পনা উঠেছিল নেটিজেনদের একাংশের মুখে, তা উড়িয়ে স্ত্রীর জন্মদিনে রোম্যান্টিক পোস্ট শেয়ার করলেন রাজ।

সোশাল মিডিয়ায় শুভশ্রীর হাসিমুখের সুন্দর ভিডিও শেয়ার করে নেপথ্যে অ্যাশ কিং-এর গান জড়িয়ে রাজ লিখেছেন— ‘Wishing you a very happy birthday my love’ (শুভ জন্মদিন আমার ভালোবাসা)। হাতে লাল গোলাপ আর মুক্তোঝরা হাসিতেই মন কাড়লেন শুভ।

দারুণ লুকে ক্যাজুয়াল স্টাইলিশ শুভশ্রী:

জন্মদিনের উদযাপনে শুভশ্রীর পোশাক ও রূপসজ্জা নজর কেড়েছে অনুরাগীদের।ভিডিওতে দেখা যাচ্ছে, শুভশ্রীর পরনে রয়েছে একটি চেকড প্রিন্টের কলার দেওয়া স্টাইলিশ ড্রেস, যার ফ্রন্ট-কাট ও কোমরবন্ধের ডিজাইন তাঁকে এক মার্জিত ও ক্যাজুয়াল লুক দিয়েছে। ডার্ক লিপস্টিক, কানে স্টেটমেন্ট ইয়াররিংস এবং খোলা চুলে অত্যন্ত উজ্জ্বল ও সাবলীল দেখাচ্ছিল অভিনেত্রীকে। এক হাতে বড় লাল গোলাপের তোড়া নিয়ে তাঁর মুখের সেই মিষ্টি হাসি নেটপাড়ার মন জয় করে নিয়েছে।

গুঞ্জন ছড়িয়েও ব্যাকফুট নেটিজেনরা:

সম্প্রতি দেশু৭-এর প্রচার চলাকালীন দেব ও শুভশ্রীর অতীত রসায়ন নিয়ে একাধিক চর্চা ডানা মেলেছিল সামাজিক মাধ্যমে। রাজের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব তৈরির জল্পনাও উসকে দিয়েছিল নিন্দুকেরা। তবে রাজের এমন ভালোবাসায় ভরা বার্তা ও লাল গোলাপের তোড়া উপহার দেওয়া স্পষ্ট করে দেয়— এই দম্পতির সংসারে দূরত্ব তো দূরের কথা, ভালোবাসার বাঁধন আরও পোক্ত হয়েছে। এদিন নায়িকার জন্য় পার্টির আয়োজন করেছিলেন রাজ। বন্ধুদের সঙ্গে হইহই করে কাটল জন্মদিনের রাত।

রাজের থেকে কতটা ছোট তাঁর দ্বিতীয় স্ত্রী শুভশ্রী?

টলিউডের অন্যতম চর্চিত এই জুটির বয়সের ফারাক নিয়েও কম আলোচনা হয়নি। রাজের জীবনে শুভশ্রী প্রবেশের আগে একটা অতীত অধ্যায় রয়েছে। নায়িকার আগে শতাব্দী মিত্রের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন রাজ। পরিচালকের জন্ম: ২১ ফেব্রুয়ারি, ১৯৭৫। ওদিকে এদিন শুভশ্রী জীবনের ৩৬তম বসন্ত পার করলেন। নাইন্টিজ গার্ল শুভশ্রীর জন্ম ১৯৯০-এর ৩রা নভেম্বর।

হিসাব অনুযায়ী, রাজ চক্রবর্তী তাঁর স্ত্রী শুভশ্রীর চেয়ে বয়সে ১৫ বছর ৮ মাসের বড় (প্রায় পৌনে ১৬ বছরের বড়)। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে সুখে সংসার করছেন এই তারকা দম্পতি।

জন্মদিনের এই বিশেষ দিনে অনুরাগী থেকে শুরু করে সহ-শিল্পীরাও শুভশ্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Leave a Reply