জীবনের ৬১তম বসন্তে পা দিয়ে অনুরাগী ও চলচ্চিত্রপ্রেমীদের এক দারুণ রিটার্ন গিফট দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁর বহুপ্রতিক্ষিত মেগা অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’ (King)-এর প্রথম রোমান্টিক গান ‘মিল যায়ে তো’ (Tu Mil Jaaye) সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে তাঁর জন্মদিনের মধ্যরাতে। তবে শাহরুখের এই নতুন সৃষ্টি ঘিরে চর্চার পাশাপাশি নজর কাড়ল কন্যা সুহানা খান-এর এক আবেগঘন পোস্ট, যিনি এই ছবিতে বাবার পাশাপাশি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় বড় পর্দায় ডেবিউ করছেন।
সুহানার পোস্ট ও ‘কিং’-এর রোম্যান্টিক আবহাওয়া:
ছবিটির বিশেষ গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে সুহানা লেখেন, ‘এই ভালোবাসার দিন ভাগ্যবানদের ভাগ্যে মেলে… যেখানে বারুদের সুবাসে ফুটে ওঠে প্রেমের গোলাপ। ভালোবাসা ও অন্যান্য লড়াইয়ের গল্প… এই ডিসেম্বরে দেখা হচ্ছে।’
গানে শাহরুখকে বন্দুক হাতে হাসিমুখে বলতে শোনা যায়, তিনি কোনো ‘কাতিল’ (খুনি) নন, তিনি একজন ‘আশিক’ (প্রেমিক)। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর পর বিদেশের চোখধাঁধানো লোকেশনে দীপিকা পাডুকোনের সঙ্গে শাহরুখের রসায়ন আবার পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে ভক্তদের মনে। দীপিকা-শাহরুখের এই রোম্য়ান্স দেখে বাকিদের পাশাপাশি ‘ফিদা’ তাঁর কন্যেও।
সুহানার পোস্টে জোয়া আখতার, মহীপ কাপুর ও নব্যা নভেলি নন্দার মতো ব্যক্তিত্বরা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। সুহানারতুতো বোন আলিয়া ছিবা পোস্টটি শেয়ার করে লিখেছেন— ‘আইকনিক’।
শাহরুখের নায়িকা ও মেয়ের বয়সের ফারাক:
পর্দায় হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে খানদের রোম্যান্স নিয়ে কম আলোচনা হয় না। এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁর নিজের মেয়ে সুহানাও। দুজনের সম্পর্কের সমীকরণ পর্দায় কী হবে তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। তবে জানেন কি শাহরুখের পর্দার নায়িকা কত বড় সুহানার চেয়ে?
১৯৮৬ সালের জানুয়ারি মাসে জন্ম দীপিকার। তখনই শাহরুখ-গৌরীর প্রেমের শুরু। পরবর্তীতে ১৯৯১ সালে বিয়ে করেন দুজনে। তাঁদের দ্বিতীয় সন্তান সুহানার জন্ম ২০০০ সালে। বয়সে দীপিকার চেয়ে ১৪ বছরের ছোট তিনি।

অরিজিৎ-এড শেরানের ঐতিহাসিক সংগীত যুগলবন্দি:
ছবিটির গান তৈরি করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটি শচীন-জিগর।গানটিতে হিন্দি অংশটি গেয়েছেন বাংলার দুই গর্ব অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী।গানটির অন্যতম বড় আকর্ষণ ইংরেজি র্যাপের অংশটি, যা লিখেছেন ও গেয়েছেন আন্তর্জাতিক পপ তারকা এড শিরান (Ed Sheeran)।
সুহানা খানের বড় পর্দায় পদার্পণ:
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি ‘কিং’ ছবি দিয়ে প্রেক্ষাগৃহে অভিষেক হতে চলেছে সুহানা খানের। ছবিতে শাহরুখ-সুহানা ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জয়দীপ অহলাওয়াত ও অভয় বর্মা।
চলতি বছরের ক্রিসমাস উপলক্ষে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে বড় পর্দায় শুভ মুক্তি পাবে ‘কিং’।