East Bengal ACL 2 Match Latest Update। ৪ ম্যাচে ১০ পয়েন্ট হত! গোল মিস করে এশিয়ায় বিদায়ের মুখে ইস্টবেঙ্গল

Spread the love

East Bengal ACL 2 Match Latest Update: ‘WE DIDN’T COME THIS FAR TO FALL AGAIN – STAND UP, BE COUNTED’ – এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ লিগের ম্যাচের পুরো সময়টা যুবভারতীতে সেই ব্যানার লাগানো থাকল। কিন্তু ইস্টবেঙ্গলের গোলের মিসের রোগ তাতেও কাটল না। আর সেই গোল মিসের বন্যার সুযোগ নিয়ে ০-২ গোলে হেরে গিয়ে এশিয়ার মঞ্চে প্রায় খাদের কিনারায় পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এতদিনে চার ম্যাচে ১০ পয়েন্ট হওয়ার কথা ছিল লাল-হলুদের। কিন্তু আল হুসেন, আল শোরতার বিরুদ্ধে গোল মিস করে-করে পয়েন্ট খুইয়েছে। আজ তো কার্যত ‘খাজা’ দল আল সিবের কাছে হেরে গেল। তার ফলে এশিয়ার মঞ্চে প্রায় খাদের কিনারায় পৌঁছে গেল।

ফাইনাল থার্ডে ‘জোশ’-র অভাব, প্রথমে শাসন করে আল সিবকে

প্রথম ১০ মিনিটে কার্যত কোনও সুযোগ তৈরি করতে পারেনি আল সিব। বারবার আক্রমণে উঠে যেতে থাকে ইস্টবেঙ্গল। কিন্তু ফাইনাল থার্ডে বারবার আটকে যায়। বক্সের ভিতর বা বক্সের একেবারে কাছে গিয়ে মশাল জ্বালিয়ে তোলার মতো সেই ‘জোশ’-টা দেখা যাচ্ছিল না।

লাগাতার ম্যাচের ধকল, আনোয়ারের চোট

তাও চেষ্টা করতে যেতে থাকে ইস্টবেঙ্গল। তারইমধ্যে ১৭ মিনিটে চোট পেয়ে উঠে যান আনোয়ার আলি। জাতীয় দল থেকে শুরু করে ইস্টবেঙ্গলের হয়ে প্রতিটি ম্যাচ খেলার ধকল পড়েছে তাঁর উপরে। তার মাশুল গুনতে হয় লাল-হলুদ শিবিরকে। তা নিয়ে সমর্থকদের হা-হুতাশের তিন মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের সামনে চলে আসে গোলের সুবর্ণ সুযোগ।

গোললাইনের একেবারে সামনে থেকে সুবর্ণ সুযোগ মিস

কিন্তু ২০ মিনিটে সেই সুবর্ণ সুযোগ মিস করেন মহম্মদ রশিদ। আল সাব বক্সের মধ্যে ক্রস বাড়ান এডমুন্ড লালরিনডিকা। যা প্রাথমিকভাবে বাঁচিয়ে দেন ওমানের দলের দোলকিপার ইব্রাহিম। ফিরতি বলটা পান বিপিন সিং। যিনি বলটা বাড়ান গোল থেকে মেরেকেটে একহাত দূরে দাঁড়িয়ে থাকা ইস্টবেঙ্গল অধিনায়কের দিকে। অনেকক্ষণ সময় পেয়ে, নিজেকে প্রস্তুত করেও প্রায় গোললাইনের সামনে থেকে হেডে বলটা তেকাঠিতে ব্যর্থ হন।রশিদ। দ্বিতীয় পোস্টে বলটা রাখতে গিয়েই ভুলটা করে বসেন।

তারপরও অবশ্য প্রথমার্ধে একাধিক সুযোগ পায় ইস্টবেঙ্গল। ডানি রামিরেজ তো বিশেষত বক্সের ভিতর বা বক্সের একেবারে বাইরে থেকে কমপক্ষে তিনটি শট নেন। কিন্তু গোল হয়নি। বরং ধীরে-ধীরে ম্যাচে ফিরতে থাকে ওমানের ক্লাব। আনোয়ারের অনুপস্থিতিতে ইস্টবেঙ্গল ডিফেন্সেও কিছুটা ফাঁক তৈরি হয়। তারপরও আল সিব প্রথমার্ধে এমন কোনও শট নিতে পারেনি, যা লাল-হলুদ গোলকিপার ফুরবা লাচেনপাকে পরীক্ষার মুখে ফেলে দেয়। ফলস্বরূপ প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধেই ৩০ সেকেন্ডেই গোলের সুযোগ ইস্টবেঙ্গলের

আর সেই স্কোরলাইনটা ১-০ করার সুযোগ ইস্টবেঙ্গল পেয়ে যায় দ্বিতীয়ার্ধের ৩০ সেকেন্ডের মধ্যেই। বাঁ-দিক থেকে নীচ ক্রস বাড়ান জয় গুপ্তা। বলের কিছুটা আগে এগিয়ে গিয়েছিলেন ডেভিড। তিনি ফ্লিক করার চেষ্টা করেন। কিন্তু বলের সঙ্গে ঠিকমতো সংযোগ হয়নি। ফলে গোল পায়নি লাল-হলুদ ব্রিগেড। তবে সাড়ে ৪৮ মিনিটের মাথায় বেঁচে যায় ইস্টবেঙ্গল। রশিদ যেমন গোলের সামনে থেকে তেকাঠিতে বল রাখতে পারেননি, সেরকমভাবেই সুবর্ণ সুযোগ মিস করেন ওমানের ক্লাবের ফরোয়ার্ড অ্যাক্সেল মে ডং।

Leave a Reply