রাজবীরকে মার নিয়ে মুখ খুললেন ভরত কল

Spread the love

 

Bharat Kaul Bigg Boss Bangla:

বিগ বসের ঘরে রাজবীরের গায়ে বারবার হাত তুলতে দেখা যায় নন্দিনীকে। দর্শকদের ধারণা এবার যারা নন্দিনী বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। নন্দিনীর হাতে বারবার মার খেতে খেতে বিরক্ত রাজবীর নিজেও। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে। বিগ বস প্রতিযোগীদের অন্যতম প্রতিযোগী সায়ক ভরত কলকে (Bharat Kaul Bigg Boss Bangla) পাশে বসিয়ে গাড়ি চালাতে চালাতে যখন প্রশ্ন করেন, ‘নন্দিনীর গতকালের ব্যবহার ভরত কলের কেমন লেগেছিল।’ উত্তরে ভরত কল, ‘আমি যদি সামনে থাকতাম তাহলে অবশ্যই নন্দিনীকে বোঝানোর চেষ্টা করতাম। গতকালের ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগেনি। এর আগেও নন্দিনীকে অনেকবার আমি বুঝিয়েছি।’

এবার রাজবীর এবং নন্দিনীর এই সমস্যা নিয়ে মুখ খুললেন ভরত কল (Bharat Kaul Bigg Boss Bangla)। ভরত প্রথম থেকেই নন্দিনীকে সাপোর্ট করে এসেছেন। নন্দিনী ভরত কলের সঙ্গে খারাপ ব্যবহার করলেও ভরতের বক্তব্য, নন্দিনী একমাত্র স্পষ্ট মুখের উপর কথা বলতে পারে। সে জানে খেলাটা কিভাবে খেলতে হয়। কিন্তু এবার নন্দিনীর উপর কিছুটা বিরক্ত হতে দেখা গেল ভরত কলকেও।

 

এরপর যখন সায়ক বলেন, ‘তুমি তো সকলকে ভীষণ ভালো বোঝাও উত্তরে ভরত কল বলেন, সকলে জানে আমার মুখের ভাষা তেমন। অনেকটাই কেটে দেওয়া হয় তাই সবাই শুনতে পায় না।’ এরপর নন্দিনীর সেফটিপিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে (Bharat Kaul Bigg Boss Bangla) ভরত কল বলেন, ‘রাজবীর সেফটিপিন খুলতে জানে। ও মুম্বইয়ে একা থাকে অনেক সেফটিপিন আগে খুলেছে একা। তাই ও সেফটিপিন খুলতে পারবে না এটা ভাবা যায় না।’

এরপর মনামী নিয়ে কথা বলতে গিয়ে ভরত বলেন, ‘মনামী কোন স্ট্যান্ড পয়েন্ট দিতে পারছে না। এখনো পর্যন্ত ও খেলতেই পারছে না। ও আমার ভীষণ প্রিয় কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে ও খেলাটা একেবারেই খেলতে পারছে না। এর থেকে অন্যরা অনেক ভালো খেলছে।’

Bharat Kaul Nandini
Bharat Kaul Bigg Boss Bangla

 

এরপরই মজা করে ভরত কল বলেন, ‘তবে জীতু আর সৃজলা যে ভালোবাসার অ্যাঙ্গেল দেখাতে চাইছে সেটা আমার মতে ক্যামেরার জন্যই করা। এরকম করলে ওদের দিকে ক্যামেরা সব সময় ফোকাস থাকবে। আমিও (Bharat Kaul Bigg Boss Bangla) যদি একটু মনামী বা তনুশ্রী সঙ্গে এরকম করতাম তাহলে আমার দিকেও ক্যামেরা থাকতো। আমি তো তনুশ্রীকে বলেই এসেছি, তুই বিগ বসের ঘর থেকে বেরোলেই প্রত্যেক দিন রাতে আমরা মাচা শো করব।’

 

Read More on: Entertainment
Follow Us on: YouTube

 

Leave a Reply