রবীন্দ্রনাথের ছবিতে কালি

Spread the love

 

বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবিতে কালি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি। ঘটনাটি ঘটল বাংলাদেশের খুলনায়। সামনেই রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর। তার আগে, খুলনাকে ঢেলে সাজানোর কাজ চলছে। সেখানের একটি দেওয়ালে বাংলার বহু মনীষীর ছবি আঁকা হয়। সেই দেওয়ালেই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেই ছবিতে কালি লাগানো হয়। পাশে একটি পোস্টারও সাঁটা হয়েছে। যে পোস্টালে রয়েছে তীব্র ভারত বিরোধী ‘লাইন’।

উল্লেখ্য, খুলনায় রবীন্দ্রনাথের ওই ছবিতে (বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবিতে কালি) কালি লাগানোর পর সেখানে পোস্টারও দেখা যায়। পোস্টারে রবীন্দ্রনাথের ‘শিবাজি উৎসব’ কবিতা উল্লেখ রয়েছে বলে খবর প্রথম আলো-র রিপোর্টে। পোস্টারে লেখা রয়েছে, ‘…ভারত বন্দনার ঠাঁই নাই।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ঠিক আগে, সেদেশের খুলনায় এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য (বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবিতে কালি)। এই ঘটনা ঘিরে তারেক প্রশাসন কোন পদক্ষেপ করে, সেদিকে তাকিয়ে সব মহল। একবার নয়। এর আগেও বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে অবমাননাকর ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে ঢাকার পদক্ষেপের দিকে তাকিয়ে অনেকেই। এদিকে, খুলনা সিটির প্রশাসক নজরুল ইসলাম আরও বলেন, ‘ওখানে আমরা আবার ভালো করে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকব।’

বাংলাদেশের শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির সেদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায়, তাঁর শ্বশুরবাড়িও এ জেলায়। খুলনায় তাঁর প্রতিকৃতিতে কালি দেওয়া খুলনাবাসীর জন্য লজ্জার বিষয়।’ তবে রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগানোর ঘটনা বাংলাদেশে প্রথম নয়। এর আগে, সেদেশের সেগুনবাগিচা এলাকায় অবস্থিত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র বাইরেও একই ঘটনা ঘটে যায় ((বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবিতে কালি))। সেই ঘটনায় সেবার প্রাথমিকভাবে ৪ জনকে গ্রেফতার করার ঘটনা ঘটে। তবে খুলনার ঘটনায় তারেক রহমানের প্রশাসন এখনও পর্যন্ত কাউকে চিহ্নিতই করতে পারেনি। বাংলাদেশের পুলিশ বলছে, কারা এ কাজ করেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।

 

বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবিতে কালি

 

Read More on: World
Follow Us on: YouTube

Leave a Reply