বলিউড তারকারা রয়েছেন আন্ডারওয়ার্ল্ডের নিশানায়

Spread the love

এই মুহূর্তে একের পর এক বলিউড তারকারা রয়েছেন আন্ডারওয়ার্ল্ডের নিশানায়। একদিকে যেমন কিছু তারকা, হুমকি চিঠি বা ফোন পাচ্ছেন তেমন অন্যদিকে সরাসরি আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এই গোটা ঘটনাটি ভীষণভাবে উদ্বেগজনক বলে দাবি করলেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

খুব সম্প্রতি ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে। ইন্ডাস্ট্রিতে আন্ডারওয়ার্ল্ডের দাপট সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, একটা সময় ছিল যখন আন্ডারওয়ার্ল্ডের একমাত্র লক্ষ্য ছিল ইন্ডাস্ট্রি। কিন্তু এখন সময়টা অনেকটাই পাল্টেছে। অপরাধের সংজ্ঞাও পাল্টেছে। এখন অন্য কোথাও বসে নির্দিষ্ট কাউকে আক্রমণ করতে লোক পাঠাচ্ছে কিন্তু সেই মানুষটিই আসল লক্ষ্যবস্তুও নয়।

 

মনোজ বাজপেয়ীর এই বক্তব্যের কারণ হলো টাইগার শ্রফের উপর যেগুলি চালানোর ঘটনাটি ঘটেছিল সেখানে অভিযুক্তরা জবানবন্দীতে জানিয়েছে, তাদের আসল লক্ষ্য ছিল সলমন খান। সলমন খানের ওপর আক্রমণ করার প্ল্যান করতে গিয়ে তারা অক্ষয় কুমার, বচ্চন পরিবার এবং আমির খানের বাড়িতে রেকি করেছিল। ফলে বোঝাই যাচ্ছে একজনের ওপর নিশানা করা হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে অন্য একজন।এই ঘটনায় বাজপেয়ী বলেন, এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয়। কিন্তু আমি জানি রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়টি দেখছে। সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আশা করবো পরিস্থিতি অনেক বেশি নিরাপদ থাকবে। আমাদের নিজেদেরকেও সচেতন থাকতে হবে।

Leave a Reply