জঙ্গিদের একজন ছিল রুটি তৈরির পেশায়! অপরজন কাঠের কাজে

Spread the love

 

Lateef Bhat Killed in Kulgam:

কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর গত ১১ নভেম্বর হামলার আগে থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল (Lashkar Terrorist) লতিফ ভাটের। সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনার ৫ দিন পরই কুলগামেই এক এনকাউন্টার চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের। সেই ঘটনায় ঘটনাস্থলে ২ জন জঙ্গি থাকলেও সেখান থেকে উদ্ধার হয় একজনের মৃতদেহ। সেদিন উদ্ধার হয়েছিল জঙ্গি লতিফের সঙ্গী উমর নিসারের দেহ। সোমবারের সেই গুলির লড়াইয়ের মাঝপথ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ।

তবে নিরাপত্তা বাহিনীর গুলি যুদ্ধের মাঝ থেকে এর আগেও পালিয়েছিল লতিফ (Lateef Bhat), সেবার পুলিশের গুলিতে গনাই নামের এক জঙ্গি মারা গেলেও, পালিয়ে প্রাণ রক্ষা করেছিল লতিফ। সেই স্মৃতি মাথায় রেখেই এবার লতিফের খোঁজে উপত্যকার বুকে জোরালো তল্লাশি শুরু করে বাহিনী। রিপোর্ট বলছে, সোমবারের গুলির লড়াইয়ের পর লতিফ কোথায়, এই প্রশ্নের উত্তর পেতে প্রায় ৫০০ জনের জেরা চলেছে ভূস্বর্গে। শেষমেশ কাশ্মীরের বুকে একমাত্র শেষ সক্রিয় লস্কর কমান্ডার হিসাবে পরিচিত লতিফ ভাট এনকাউন্টারে মারা যায়।

ক্লাস ১২ পাশ করার পর আর সেভাবে পড়াশোনা করেনি ২২ বছর বয়সী লস্কর জঙ্গি কমান্ডার লতিফ। শোনা যায়, কলেজে ভর্তি হয়েও মাঝপথে উধাও হয়ে যায় লতিফ ভাট। গত বছর প্রায় এই সময় অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে বাড়ি থেকে উধাও হয়ে যায় লতিফ। তার আগে পর্যন্ত এলাকায় কাঠের কাজের মিস্ত্রি হিসাবে লতিফের পরিচিতি ছিল। পুলিশ বলছে, ব্যাপকভাবে নিজেকে উগ্রপন্থী ভাবনায় ততদিনে ডুবিয়ে ফেলেছিল লতিফ।

এদিকে, ২০২৫ সালে উধাও হতেই পাকিস্তান সমর্থিক জঙ্গি সজ্জাদ গুলের নজরে আসে ভাট (Lateef Bhat), যোগ দেয় লস্করের (Lashkar Terrorist) ছায়া-জঙ্গি সংগঠন রেজিসট্যান্স ফ্রন্টে। কুলগাম, শোপিয়ানের উত্তরাংশে প্রশিক্ষণ চলে লতিফের। একদিকে, পাকিস্তানের সমর্থিত জঙ্গি শিবির থেকে নির্দেশ পেতে থাকে ভাট, অন্যদিকে, কাশ্মীরের বুকে ভিন রাজ্য়ের শ্রমিকদের ওপর হামলা সহ একাধিক ঘটনায় নাম জড়ায় লতিফ ভাটের। জম্মু ও কাশ্মীর পুলিশ ঘোষণা করে, লতিফ ভাটের খবর যিনি দিতে পারবেন, তিনি ১৫ লাখ টাকার পুরস্কার পাবেন।

Lateef Bhat Lashkar Terrorist Killed in Kulgam
Lateef Bhat Lashkar Terrorist Killed in Kulgam

 

আজ ভোর রাতে যখন কুলগামের অন্দরে এক মসজিদের অন্দরে লতিফ ভাটের হদিশ পায় নিরাপত্তা বাহিনী, তখন তাকে বারবার অত্মসমর্পণের অনুরোধ করে বাহিনী। উত্তরে তা প্রত্যাখ্যান করে লতিফ। বাইরে থেকে ঘোষণা ছাড়াও বাহিনী, তাকে ভিডিয়ো কল করে বেরিয়ে আসতে বলে। সেই বার্তাও প্রত্যাখ্যান করে ভাট। এরপর দুই পক্ষের গুলির লড়াইয়ে লতিফ ভাটের মৃত্যু হয়।

উমার নিসার দার

লতিফ ভাটের আগে, কুলগামে বাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টারে নিহত হয় ১৯ বছর বয়সী জঙ্গি উমার নিসার। সেও বেশ কিছুটা সময় ধরে নিখোঁজ ছিল। তার নিখোঁজ হওয়ার পর তার পরিবার দ্বারস্থ হয়েছিল পুলিশের। কুলগামের আররেহ গ্রামের ভূমিপুত্র উমর, কাশ্মীরের বুকে রুটি বানানোর কাজ করত। এদিকে, সদ্য এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লতিফ ভাট ও উমার নিসার, সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালানোর আগে, এলাকা রেইকি করছে। জানা যায়, গত ৬ মাস ধরে লতিফের থাকা খাওয়ার বন্দোবস্ত করে আসছিল এই উমার নিসার দার।

 

 

Read More: National News | Offbeat
Follow Us on: YouTube

Leave a Reply