Sittong Homestay Tragedy: মাত্র ২ মাসের মধ্যে শেষ হয়ে গেল নিকিতার জীবন

Spread the love

 

Sittong Homestay Tragedy: Nikita Saha

মাত্র ২ মাসের মধ্যে শেষ হয়ে গেল নিকিতার জীবন। মৃত্যুর কাছে হার মানলেন নিকিতা সাহা। দার্জিলিংয়ের সিটংয়ে হানিমুনে বারবিকিউ করতে গিয়ে আগুনে ঝলসে যান অল্প বয়সী মেয়েটি। দীর্ঘ ২ মাস ধরে লড়াই করছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন নিকিতা। কান্নায় ভেঙে পড়েন স্বামী সৌভিক দাস। জানা যায়,গত চার দিন ধরে অবস্থার অবনতি হয় নিকিতার,আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর আজ শেষ হয় সেই লড়াই।

প্রসঙ্গত, ৮ বছরের প্রেমের সম্পর্কে এই বছর ধূমধাম করে বিয়ে করেন চোপড়ার নিকিতা ও সৌভিক। দুই ভালোবাসার মানুষের স্বপ্ন ছিল আকাশছোঁয়া। গত ১৩ সেপ্টেম্বর হানিমুন করতে সিটংয়ে যান তাঁরা। রাতে বারবিকিউ করেন তারা,আর সেই সময় হোটেলের কর্মীর ভুলে অগ্নিদগ্ধ হোন নিকিতা। সেই থেকে লড়াই করছিলেন তিনি। তাঁর স্বামী জানিয়েছিলেন, তিমি দোষীর শাস্তি চান সাথে তাঁর স্ত্রী যেন ভালো হয়ে যায় আর কিছু চান না। আরও তার জন্য তিনি যতদিন লাগে অপেক্ষা করবেন বলে জানান। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটল আজ। হয়ত এই লাভ স্টোরি কাম্য ছিল না তাদের জীবনে।

Sittong Homestay Tragedy: Nikita Saha
Sittong Homestay Tragedy: Nikita Saha

 

 

Read More: West Bengal
Follow Us on: YouTube

Leave a Reply